সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ফিলিপিন্সে (Philippines Earthquake)। ৭.৮ মাত্রার ওই কম্পনে ৩০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। আহত হন অনেকে। ভয়াবহ কম্পনে ৩৬তলা বহুতলও দুলে ওঠে পেন্ডুলামের মতো। সেই ভিডিও দেখে চমকে উঠছে নেটপাড়া। প্রকৃতির আক্রোশের সামনে আজও অসহায় মানুষ, সে কথাই প্রমাণ করে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।
আগেই প্রকাশ্যে এসেছে ফিলিপিন্সের ভয়ংকর ভূমিকম্পের একাধিক ভিডিও। সেখানে দেখা গিয়েছে, কীভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে আধুনিক শহরের একাধিক ইমারত। তবে আতঙ্ক ছাপিয়ে গিয়েছে বহুতলের প্রবল দুলুনি দেখে। দুলুনির তীব্রতা এতটাই ছিল যে, ভবনের ছাদে থাকা সুইমিং পুলের জল বাইরে ছিটকে পড়তে থাকে। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিওটিতে। বহুতলের বাসিন্দারা পড়িমরি ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় জড়ো হন। যদিও তাতেও আতঙ্ক কাটেনি তাঁদের। কারণ ৩৬ তলা ভবনটি ভেঙে পড়লে রক্ষা পেতেন না কেউ। শেষ পর্যন্ত অবশ্য সেই বিপদ ঘটেনি।
36-Storey Building SWAYS After 7.8 Magnitude Earthquake Hits Southern Philippines
Dramatic scenes as powerful quake rocks the region.
(8 June 2026)#Philippines #earthquake #philippinesearthquaketoday #PNC pic.twitter.com/dvmIbuTl0g
— People’s news Channel (@peoplesnews2024) June 8, 2026
‘পিপল্স নিউজ চ্যানেল’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডেল পোস্ট করা ভিডিও দেখে চমকে গিয়েছে গোটা বিশ্ব। অধিকাংশ নেটাগরিক এই কাণ্ড দেখে বিষ্ময় এবং উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষত যাঁরা নিজের নিজের দেশ ও শহরে বহুতলের বাসিন্দা, তাঁরা ভীষণরকম আতঙ্কিত হয়ে পড়েন।
যদিও বিশেষজ্ঞদের বক্তব্য, ভূমিকম্পে বহুতলের দুলুনি আসলে সদার্থক। কারণ, আধুনিক বহুতল ভবনগুলিকে এমন নমনীয় কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি করা হয় যাতে ভূমিকম্পের অভিঘাতে সেগুলি ভেঙে না পড়ে বা ফাটল না ধরে। অর্থাৎ, দুলুনি দেখে ভয় লাগে বটে, যদিও এর অর্থ ভবনের ভূমিকম্প-প্রতিরোধী ব্যবস্থা সঠিক ভাবে কাজ করছে। তবে কিনা ভিডিও দেখে ভয় জাগছে সকলেরই।
সর্বশেষ খবর
-
দলে ভাঙনের মধ্যেই সোনিয়া সাক্ষাতে মমতা, কী কথা হল?
-
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?
-
অন্ধকারে আলোর রেখা! প্রীতি ম্যাচ ৩৬ ধাপ উপরে থাকা তাজিকিস্তানের বিরুদ্ধে ড্র ভারতের
-
সুজিত বসুর পর উজ্জ্বল বিশ্বাস, গ্রেপ্তার আরও এক প্রাক্তন মন্ত্রী, এবার ত্রাণচুরির অভিযোগ
-
রাজস্থানে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ঝলসে মৃত অন্তত ৭