Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Renu Dhariyal

এত লম্বা, সত্যি! চুলের দৈর্ঘ্য ৯ ফুট, গিনেস বুকে নাম উঠল উত্তরাখণ্ডের কেশবতী কন্যার

এর আগে ২০২০ সালে ‘উত্তরাখণ্ড বুক অফ রেকর্ডস’ এবং ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ নাম উঠেছে রেণু ধরিয়ালের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৬, ১৯:১৪

options
link
এত লম্বা, সত্যি! চুলের দৈর্ঘ্য ৯ ফুট, গিনেস বুকে নাম উঠল উত্তরাখণ্ডের কেশবতী কন্যার zoom
সূত্র: ইন্টারনেট।
Advertisement

এ যেন রূপকথার গল্পের এলোকেশী রাপুনজেল! দুর্গের জানলার কাছে গিয়ে চুলের ঢেউ নামিয়ে দিলে তা মাটি ছুঁয়ে যাবে! বাস্তবে তাঁর নাম অবশ্য রেণু ধরিয়াল, বাড়ি উত্তরাখণ্ড। তাঁর দীর্ঘ কেশরাশির জন্য রেণুর নাম উঠে এসেছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস-এ। ২০২৬ সালের ১৫ এপ্রিল উত্তরাখণ্ডের হালদোয়ানিতে তাঁর চুলের দৈর্ঘ্য মাপা হয় এবং এরপরই তিনি এই বিশ্বরেকর্ডের স্বীকৃতি পান (Renu Dhariyal)।

Uttarakhand Woman Renu Dhariyal Sets Guinness Record With 9-Foot Hair

Advertisement

নতুন রেকর্ড অনুযায়ী, তাঁর চুলের দৈর্ঘ্য ২৭১.৫০ সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ৮ ফুট ১০ ইঞ্চি। রেণুর এই সাফল্যের পেছনে রয়েছে প্রায় এক দশকের ধৈর্য ও নিয়মিত পরিচর্যা। সূত্র জানায়, তিনি ২০১৫ সাল থেকে চুল বড় করার দিকে বিশেষভাবে মন দেন। বছরের পর বছর চুল না কেটে এবং নিয়মিত যত্ন নিয়ে শেষ পর্যন্ত চুলের এমন দৈর্ঘ্য লাভ করেছেন, যা তাঁকে আন্তর্জাতিক রেকর্ডের তালিকায় জায়গা করে দিয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

এর আগে পর্যন্ত সবচাইতে লম্বা চুলের নারী হওয়ার রেকর্ড ছিল ইউক্রেনের আলিয়া নাসিরোভার দখলে। ২০২৪ সালে তাঁর চুলের দৈর্ঘ্য ২৫৭.৩৩ সেন্টিমিটার বা ৮ ফুট ৫.৩ ইঞ্চি মাপা হয়েছিল। রেণুর চুল সেই রেকর্ডের তুলনায় প্রায় ১৪ সেন্টিমিটার বেশি লম্বা। রেণুর চুলের বিশেষত্ব কেবল দৈর্ঘ্যে নয়, এত লম্বা চুল সুস্থ রাখার জন্য তিনি যে নিয়মিত পরিচর্যা করেন, তাও রীতিমতো উল্লেখযোগ্য। সূত্র মতে, তিনি চুলের যত্নে মূলত প্রাকৃতিক ও ভেষজ উপাদানই ব্যবহার করেন। আমলকী ও অ্যালোভেরার মতো উপাদান তাঁর হেয়ারকেয়ারের গুরুত্বপূর্ণ অংশ। এমন এলোকেশের পরিচর্যা তো আর সহজ নয়। চুল ধোয়া, শুকানো, আঁচড়ানো এবং তা সঠিকভাবে সংরক্ষণ করতে প্রতিদিনই বিপুল সময় ব্যয় হয়। সাধারণ মানুষ যেখানে রোজের ব্যস্ত জীবনে কাঁধ-ছাপানো চুল শুকাতেই ক্লান্ত ওয়ে পড়েন, রেণু সেখানে দাঁড়িয়ে এই দীর্ঘ চুল শুকাতে হলেও হেয়ার ড্রায়ারের ব্যবহার করেন না।

Uttarakhand Woman Renu Dhariyal Sets Guinness Record With 9-Foot Hair
ইউক্রেনের আলিয়া নাসিরোভা

তবে তাঁর মুকুটে সাফল্যের পালক এই প্রথম নয়। ২০২০ সালে ‘উত্তরাখণ্ড বুক অফ রেকর্ডস’ এবং ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ তাঁর নাম উঠেছে বলে জানা যায়। পরবর্তী সময়েও চুলের দৈর্ঘ্যের কারণে একাধিক স্বীকৃতি পেয়েছেন রেণু।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.