ক্লাসরুম মানেই পড়ুয়াদের ভিড়, শিক্ষকদের পড়ানো। সেখানে হাজারো মজার কাণ্ডও ঘটে। কখনও সহপাঠীদের মধ্যে খুনসুটি কখনও বা শিক্ষকের সঙ্গে পড়ার বাইরের বিষয় নিয়ে মিষ্টি আলোচনা-অনেক কিছুরই সাক্ষী থাকে ক্লাসরুম। কিন্তু একে অপরকে জাপটে জড়িয়ে ধরে ঠোঁটঠাসা চুমু খাচ্ছেন দুই শিক্ষক! এমনটাই ঘটেছে এক ক্লাসরুমে। রোম্যান্সে মত্ত দুই শিক্ষকের ভিডিও নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল।
ঘটনাটি উত্তরপ্রদেশের একটি সরকারি স্কুলে। কনৌজ জেলার ওই স্কুলের ক্লাসরুমে রয়েছে সিসি ক্যামেরা। সেখানেই ধরা পড়ে দুই শিক্ষকের প্রেম কাহিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, একেবারে ফাঁকা ক্লাসরুমে ঢুকেছেন শিক্ষক-শিক্ষিকা। জড়িয়ে ধরে রীতিমতো আদরে মত্ত হয়ে পড়েন তাঁরা। নিজেদের মধ্যে গল্পগুজব করতে করতেই একে অপরের ঠোঁটে ঠোঁট রাখেন। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ে দু’জনের চুম্বনদৃশ্য। মিনিটখানেকের ওই সিসিটিভি ফুটেজই ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, ভিডিওতে থাকা দু’জনেই অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে ওই স্কুলে কর্মরত। তাঁদের মধ্যে ঠিক কী সম্পর্ক সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে এই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে যোগীরাজ্যের শিক্ষা দপ্তর। ঘটনাটি নিয়ে কনৌজের জেলা বেসিক এডুকেশন অফিসার পদক্ষেপ করেছেন। তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লকের শিক্ষা আধিকারিককে। অবিলম্বে দুই শিক্ষকের পরিচয়-সহ তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলা হয়েছে ব্লক আধিকারিককে।
ভাইরাল ভিডিও ঘিরে নেটদুনিয়ায় তোলপাড় পড়ে গিয়েছে। নেটিজেনদের একাংশের মত, শিক্ষকরা গুরু। তাঁদের এহেন আচরণ মোটেও কাম্য নয়। কেউ বা বলছেন, প্রেম করতেই পারেন শিক্ষকরা। কিন্তু স্কুলের মধ্যে এমন কাণ্ড ঘটানো ঠিক হয়নি। সবমিলিয়ে শিক্ষকদের উদ্দাম প্রেমের ভিডিওতে মজে নেটিজেনরা।
सरकारी स्कूल के क्लासरूम में शिक्षक और शिक्षिका का रोमांस करते हुवे वीडियो हुआ वायरल।
शिक्षा विभाग में मची हलचल उत्तर प्रदेश के कन्नौज जिले का है ये वीडियो। pic.twitter.com/g2ZXe4MB3Q
— अंकुर चौधरी पत्रकार चित्रकूट (@AnkurCh83594178) July 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?