Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Uttar Pradesh

দু’বছরের দাম্পত্যে নরক হয়ে উঠেছিল জীবন! ৯ কিমি দণ্ডি কেটে বিচ্ছেদ উদযাপন যুবকের

নির্জলা উপোস অবস্থায় বারবার মাটিতে শুয়ে প্রণাম করে, অর্থাৎ দণ্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে চলেন তিনি। তাঁর সঙ্গী হন আত্মীয়-প্রতিবেশীরা। তাঁরা ভক্তিমূলক গান গেয়ে কঠিন মানত পূরণে যোগেশকে উৎসাহ দেন। প্রায় সারাদিন দণ্ডি কেটে সন্ধ্যায় মন্দিরে পৌঁছন যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩০, ২০২৬, ২২:০৬

options
link
দু’বছরের দাম্পত্যে নরক হয়ে উঠেছিল জীবন! ৯ কিমি দণ্ডি কেটে বিচ্ছেদ উদযাপন যুবকের zoom
প্রার্থনা পূরণ হওয়ায় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবক। ছবি: সংগৃহীত।

দাম্পত্য নিয়ে হাজারও মজার ‘জোকস’ বা চুটকি ঘোরে বাজারে। তার মধ্যে খুব পরিচিত— ‘জীবিত না বিবাহিত’। উত্তরপ্রদেশের এক যুবকের জীবনে এই কৌতুক বোধ হয় চরম বাস্তব ছিল। তিনি বিবাহবিচ্ছেদের পর ৯ কিলোমিটার দীর্ঘ দণ্ডবত যাত্রা করে সকলকে চমকে দিয়েছেন। সাধারণত লোকে এমন কঠিন মানত করে সম্পর্ক টিকিয়ে রাখার আশায়, কিন্তু এক্ষেত্রে ছবিটা সম্পূর্ণ উলটো। দীর্ঘ দণ্ডবৎ যাত্রার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিকমাধ্যমে।

জানা গিয়েছে, ঘটনাটি উত্তরপ্রদেশের বাস্তি জেলার সোনহা এলাকার। রাতারাতি ভাইরাল হয়ে ওঠা যুবকের নাম যোগেশ। বছর দুয়েক আগে বিয়ে করেন তিনি। শুরুতে সব ঠিকই ছিল। কিন্তু মাস কয়েক পর থেকে নানা কারণে অশান্তির সূত্রপাত। ছোটখাটো মতবিরোধ ধীরে ধীরে বড়সড় দাম্পত্যকলহের আকার নেয়। সব মিলিয়ে তীব্র মানসিক অশান্তির মধ্যে পড়েন যোগেশ। যে করে হোক এই সম্পর্ক থেকে নিস্তার পেতে চাইছিলেন তিনি। সেই কারণেই ভানপুরের বাডওয়া মাতা মন্দিরে এক অদ্ভুত মানত করেন— বিবাহ থেকে মুক্তি পেলেই দণ্ডবত যাত্রা করে মন্দিরে পৌঁছবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যোগেশের মানত পূরণ হয়। সম্প্রতি আইনত বিচ্ছেদ সম্পন্ন হয়। এবং ঝারা হাত-পা হতেই সানন্দে ব্রত পূর্ণ করেন তিনি। নির্জলা উপোস অবস্থায় বারবার মাটিতে শুয়ে প্রণাম করে, অর্থাৎ দণ্ডি কেটে মন্দিরের দিকে এগিয়ে চলেন তিনি। তাঁর সঙ্গী হন আত্মীয়-প্রতিবেশীরা। তাঁরা ভক্তিমূলক গান গেয়ে কঠিন মানত পূরণে যোগেশকে উৎসাহ দেন। প্রায় সারাদিন দণ্ডি কেটে সন্ধ্যায় মন্দিরে পৌঁছন যুবক।

ততক্ষণে যোগেশের হাঁটু রক্তাক্ত, শরীর ভীষণ ক্লান্তি। এর পরেও চোখেমুখে ছিল এক ধরনের তৃপ্তি। বিচ্ছেদের প্রার্থনা পূরণ হওয়ায় ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একদিকে যোগেশের ৯ কিলোমিটার দণ্ডি কাটার ভিডিও দেখে অবাক হয়েছেন অনেকে, কেউ কেউ হেসে ফেলছেন। তেমনই অনেকে বলছেন, আধুনিক দাম্পত্য জীবনের চাপ ও মানসিক যন্ত্রণার প্রতিফলনই এই ঘটনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.