ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে সংসার ভাঙল উত্তরপ্রদেশের বারাবঁকীর বাসিন্দা এক দম্পতির! এখন যুদ্ধের জেরে চাইলেই রান্নার গ্যাস মিলছে না। এই অবস্থায় বাড়িতে গ্যাস সিলিন্ডার আনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশন্তি হয়েছিল। শেষ পর্যন্ত অভিমানে পাঁচ মাসের সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলেন গৃহবধূ।
২২ মার্চ ইরান যুদ্ধ তেইশ দিনে পড়েছে। মধ্যপ্রাচ্যে সংঘর্ষের ধাক্কায় জেরবার ভারতের রান্নাঘর। বারাবঁকীর ঘটনা তার জলজ্যান্ত উদাহরণ। রাতের ডিউটি সেরে বাড়ি ফিরে স্ত্রী সুমন দেবীর কাছে খাবার চান অনিল। যদিও তিনি জানিয়ে দেন, গ্যাস না থাকায় রান্না করতে পারেননি। পালটা উনুন জ্বেলে রান্নার কথা বলায় তেলেবেগুনে রেগে ওঠেন সুমন। তিনি সাফ জানিয়ে দেন, উনুনে রাঁধতে পারবেন না। একমাত্র গ্যাস আনলেই রান্না করবেন। এক সময় অনিল-সুমনের কথা কাটাকাটি চরমে পৌঁছায়।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত রাগের মাথায় পাঁচ মাসের ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান সুমন। প্রাথমিক ভাবে অনিল ভেবেছিলেন রাগ পড়লেই বাড়ি ফিরবে স্ত্রী। কিন্তু পরদিন সন্ধে গড়ালেও না ফেরায় স্থানীয় থানায় নিখোঁজ ডাইরি করেন যুবক। পাশাপাশি সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে সুমনকে ঘরে ফিরে আসতে অনুরোধ করেন তিনি। ভিডিওতে অনিল বলেন— “আমার অন্য়ায় হয়ে গিয়েছে। তুমি বাড়ি ফিরে এসো।” অনিল-সুমনের এই অশান্তির জন্য কার্যত ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতনিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করছেন আত্মীয়-প্রতিবেশীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ক্ষমতায় আসার পাঁচ দিনের মধ্যে নিষিদ্ধ হবে ই-২০ পেট্রোল’, গোয়ায় ঘোষণা কেজরিওয়ালের
-
‘ভারতকে জানতে গেলে সংস্কৃত জানাটা জরুরি’, রাজ্যের সব স্কুলে ‘সংস্কৃত দিবস’ পালনের নির্দেশ স্কুলশিক্ষা দপ্তরের
-
পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত অন্তত ১৫ সদ্যোজাত
-
ঘুমের মধ্যেই লোহার রডে এফোঁড় ওফোঁড়! তেলেঙ্গানায় বাস দুর্ঘটনায় মৃত ৬
-
যাদবপুরের পর এবার ছাত্র সংঘর্ষ বারাসত বিশ্ববিদ্যালয়ে, ‘টিএমসিপির জঙ্গিপনা’, অভিযোগ এবিভিপির