Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
US Mercenary

জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার!

ভারতে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র করে জেলে গিয়েছেন। কিন্তু জেলের খাবার তাঁর মুখে রুচছে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৪:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৪:৫০

options
link
জেলের খাবারে বড্ড তেল, তিহাড়ে বসে চিংড়ি-পাস্তার আবদার মার্কিন ‘ভাড়াটে’ সেনার! zoom
গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
Advertisement

ভারতে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র করে জেলে গিয়েছেন। এবার তিহাড় জেলে বসে রীতিমতো খাদ্যতালিকা ধরিয়ে দিলেন কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক। আদালতে তাঁর অভিযোগ, জেলের খাবারে বড্ড তেলমশলা দেওয়া থাকে। ফলে গলা দিয়ে খাবার যেন নামতেই চায় না। তাই মানবিক কারণে নিজের পছন্দমতো খাবারের তালিকা আদালতের কাছে তুলে ধরলেন ম্যাথু। রেড মিট থেকে পাস্তা-কী নেই সেই তালিকায়!

গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। বিস্ফোরক অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর দীর্ঘদিন তিহাড় জেলে বন্দি রয়েছেন ম্যাথু। এবার তিনি বিশেষ আবেদন করেছেন পাতিয়ালা হাউস কোর্টে। তাঁর কথায়, গত ৬ মে থেকে অনশন করছেন ম্যাথু। কারণ জেলের খাবারে প্রচুর তেলমশলা দেওয়া থাকে, খাওয়ার একেবারে অযোগ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আদালতে ম্যাথুর আইনজীবী বলেন, ভারতীয় খাদ্যাভাসের সঙ্গে তাঁর মক্কেল একেবারেই অভ্যস্ত নন। দীর্ঘদিন খাবার না খাওয়ার ফলে ম্যাথুর ওজন ১৪ কেজি কমেছে। দৃষ্টিশক্তি কমেছে, শক্তি হারিয়েছেন। সেকারণেই আদালতে ম্যাথুর আবেদন, তাঁর খাওয়াদাওয়ার জন্য মানবিক ক্ষেত্রে যেন কিছু ছাড় দেওয়া হয়। আবেদনে ম্যাথু জানিয়েছেন, নিজের জন্য রান্নার সরঞ্জাম চাই। ইনডাকশন কুকার, চপার, বাটি-যাবতীয় জিনিস চেয়েছেন। সেই সঙ্গে ডাল, রেড মিট, চিকেন, চিংড়ি, পাস্তা, চাউমিন, আলু, পিঁয়াজ, মাখন, অলিভ ওয়েলের মতো যাবতীয় খাদ্যদ্রব্যও চেয়েছেন তিনি। আপাতত আদালত জবাব চেয়েছে তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে।

উল্লেখ্য, ২০১৯ সালে ম্যাথুর সংগঠনই উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল, ভারতে খ্রিস্টানদের উপর যথেচ্ছ নিপীড়ন চলছে। ম্যাথুর ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন খোদ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সূত্রের খবর, ম্যাথু এবং তাঁর সংগঠন জঙ্গিদের প্রশিক্ষণও দিতেন। গত ডিসেম্বর মাসে ম্যাথু-সহ ৭ জন টুরিস্ট ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেন। মূলত অসম, মিজোরাম-সহ উত্তর-পূর্ব ভরতের বিভিন্ন রাজ্যে তারা যাতায়াত করেছিলেন। এখানেই শেষ নয়, ভারতকে রক্তাক্ত করতে তাঁরা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলিকে প্রশিক্ষণও দিয়েছিলেন বলে খবর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.