সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটার সঙ্গে থুতু মিশিয়ে রুটি তৈরি করছেন এক যুবক! সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। নিন্দার ঝড় সমাজমাধ্যমজুড়ে। প্রশ্ন উঠছে নজরদারি নিয়ে। এরপরেই নড়েচড়ে বসে উত্তরপ্রদেশ পুলিশ। ভাইরাল ভিডিও থেকে অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ”অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। ধৃত যুবকের নাম দানিশ। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি একটি বিয়ে বাড়ির (ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যেখানে দেখা যাচ্ছে, ধৃত ওই যুবক বিয়ের অনুষ্ঠানের জন্য রুটি তৈরি করছেন। যেখানে আটার সঙ্গে থুতু মেশাতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, সেই সমস্ত রুটি তৈরি করে দানিশকে আলাদাভাবে সরিয়ে রাখতেও দেখা যাচ্ছে। সমাজ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় ওঠে। কীভাবে একজন এমন করতে পারেন তা নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন।
थाना पहासू क्षेत्रान्तर्गत शादी समारोह में एक युवक द्वारा थूक कर रोटी बनाते हुए वीडियो वायरल हो रहा है। वीडियो का संज्ञान लेते हुए युवक के विरुद्ध अभियोग पंजीकृत किया गया है तथा युवक को गिरफ्तार कर जेल भेजे जाने के सम्बन्ध में अपर पुलिस अधीक्षक ग्रामीण डॉ0 तेजवीर सिंह की बाइट। pic.twitter.com/HL5ybO2NYx
— Bulandshahr Police (@bulandshahrpol) November 4, 2025
বিষয়টি নজরে আসে উত্তরপ্রদেশ পুলিশেরও। ঘটনার তদন্তে নামেন পুলিশ আধিকারিকরা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও দেখে অভিযুক্ত দানিশকে চিহ্নিত করে গ্রেপ্তার করে। উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিক তেজবীর সিং জানিয়েছেন, ”বিয়ের অনুষ্ঠানে তৈরি রুটিতে যেভাবে থুতু মেশানো হয়েছে তা জঘন্য অপরাধ। সেই অভিযোগে দানিশকে গ্রেপ্তার করেছে।” যদিও এই ঘটনা নতুন নয়, এর আগেও উত্তরপ্রদেশে খাবারে থুতু মেশানোর একটি ভিডিও ভাইরাল হয় সমাজমাধ্যমে।
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?