Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৩ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২৯ জুন ২০২৬
Sweeden

মায়েরা সব পারেন! ৩ মাসের সন্তান কোলেই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর, ভিডিওয় মুগ্ধ দুনিয়া

ইউরোপীয় ইউনিয়নের কোনও বৈঠকে এই প্রথম এমন ছবি দেখা গেল। কী বার্তা দিলেন মন্ত্রী রোমিনা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৩:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৩:৫৫

options
link
মায়েরা সব পারেন! ৩ মাসের সন্তান কোলেই ইইউ বৈঠকে ভাষণ সুইডিশ মন্ত্রীর, ভিডিওয় মুগ্ধ দুনিয়া zoom
৩ মাসের সন্তানকে কোলে নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে যোগ সুইডিশ মন্ত্রীর, ভাইরাল ভিডিও

নারী দশভুজা। একথা প্রতীকী নয় মোটেও। কমবেশি সব নারীই দু’হাতে দশদিক সামলান। তারই সাম্প্রতিকতম নিদর্শন দেখা গেল ইউরোপীয় ইউনিয়নের বৈঠকে। মাত্র ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই জরুরি আলোচনায় অংশ নিলেন, ভাষণ দিলেন এক সদ্য মা! এই প্রথমবার। সবটাই সামলালেন নিখুঁতভাবে, দক্ষতার সঙ্গে। কারণ, মা সব পারে। সুইডেনের মন্ত্রী রোমিনা পোরমুখতারির সেই ভিডিও এখন ভাইরাল। নেটিজেনরা বলছেন, মাতৃত্ব ও মন্ত্রিত্ব যে এমন সুন্দরভাবে সামলানো যায়, তা আবারও দেখিয়ে দিলেন রোমিনা। মন্ত্রী নিজে সংবাদমাধ্যমে জানান, ইচ্ছে করেই তিনি সদ্যোজাত সন্তানকে নিয়ে বৈঠকে এসেছেন। সমাজকে দেখিয়ে দিতে চান, মা হওয়া কোনও নারীর কেরিয়ারে বিন্দুমাত্র বাধা নয়, বরং গর্বের।

লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক চলছিল। তাতে যোগ দিতে যান সুইডেনের পরিবেশমন্ত্রী রোমিনা পোরমুখতারি। কিন্তু তাঁকে দেখে চমকে ওঠেন অনেকে। দেখা যায়, নিজের সঙ্গে ৩ মাসের ছোট্ট সন্তানকেও এনেছেন রোমিনা! শুধু তাই নয়, তাকে নিয়েই গোল টেবিল বৈঠকে বসেন সুইডেনের মন্ত্রী। রোমিনার পরবর্তী কার্যকলাপ একেবারে তাক লাগানোর মতো। বৈঠকের মাঝে নিজের বক্তব্য পেশ করতে উঠেও নিজের শরীরের সঙ্গে সন্তান অ্যাডামকে জড়িয়ে রাখেন। মাঝেমাঝে কেঁদে ওঠা খুদেকে শান্ত করেই দিব্যি ভাষণ চালিয়ে যান রোমিনা। 

ঘটনা দিন তিনেক আগের। লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক চলছিল। তাতে যোগ দিতে যান সুইডেনের পরিবেশমন্ত্রী রোমিনা পোরমুখতারি। কিন্তু তাঁকে দেখে চমকে ওঠেন অনেকে। দেখা যায়, নিজের সঙ্গে ৩ মাসের ছোট্ট সন্তানকেও এনেছেন রোমিনা! শুধু তাই নয়, তাকে নিয়েই গোল টেবিল বৈঠকে বসেন সুইডেনের মন্ত্রী। রোমিনার পরবর্তী কার্যকলাপ একেবারে তাক লাগানোর মতো। বৈঠকের মাঝে নিজের বক্তব্য পেশ করতে উঠেও নিজের শরীরের সঙ্গে সন্তান অ্যাডামকে জড়িয়ে রাখেন। মাঝেমাঝে কেঁদে ওঠা খুদেকে শান্ত করেই দিব্যি ভাষণ চালিয়ে যান রোমিনা। সঙ্গে সন্তান রয়েছে বলে যে মন্ত্রী হিসেবে নিজের কাজে কোথাও ফাঁকফোঁকর রেখেছেন, তাও নয়। বরং খুব মনোযোগ সহকারে বৈঠকে অংশ নিয়েছেন রোমিনা। পরে সাংবাদিক সম্মেলনে যোগ দিয়ে সকলের সব প্রশ্নের জবাবও দেন যথাযথভাবে। বুঝিয়ে দেন, ছোট সন্তানকে নিয়েই তিনি যাবতীয় কাজ করবেন সমস্ত দায়িত্ব সামলে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাঁর সেই ভিডিও এখন সোশাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। অনেকে তা নিজেদের টাইমলাইনে শেয়ার করে কুর্নিশ জানিয়েছেন সদ্য মা হওয়া মন্ত্রী রোমিনা পোরমুখতারিকে। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘‘মা তো মা-ই, তিনি যে দেশেরই হন না কেন।’’ আরেকজন লিখেছেন, ‘‘নারীরা সব কিছুই করতে পারেন। সন্তান কোনও মায়ের দুর্বলতা নয়। একজন শক্তিশালী নারীর পরিচয়, তিনি নিজের সব দায়িত্ব ভালভাবে বোঝেন এবং পালন করেন।’’ সাধে কি বলে নারী দশভুজা!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.