Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Sunny Leone

সানি লিওনের সঙ্গে, চলুন বেড়িয়ে আসি মন্দারমণি! ‘বেবি ডলে’র সঙ্গে এআই ছবিতে ভরে উঠছে নেটভুবন

ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এমনধারা ফোটো, যার ক্যাপশনে সে ছবির মালিক লিখছেন মন্দারমণি ঘুরতে গিয়ে আচমকাই সানির সঙ্গে দেখা হয়ে যাওয়ার কথা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৮:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৬, ২০২৬, ১৮:৩৬

options
link
সানি লিওনের সঙ্গে, চলুন বেড়িয়ে আসি মন্দারমণি! ‘বেবি ডলে’র সঙ্গে এআই ছবিতে ভরে উঠছে নেটভুবন zoom
এআই দ্বারা নির্মিত চিত্র।
Advertisement

মন্দারমণিতে এসেছেন সানি লিওন (Sunny Leone)! সত্যিই এসেছেন? নাকি কোনও আসন্ন প্রোজেক্টের কথা জানাতেই এসব ভনিতা? বিগত কয়েকদিনে সে প্রশ্নের উত্তর খুঁজতে তোলপাড় নেটদুনিয়া। বলিউড তারকা সানি লিওন দিনকতক আগে তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করেন নিজের একটি ফোটো। দেখা যায়, কোনও এক সমুদ্রসৈকতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। এ পর্যন্ত বিস্ময়কর কিছুই নেই তেমন। আন্তর্জাতিক মানের এক তারকা যে সমুদ্রতীরে ফোটো শ্যুট করবেন, এতে আর অবাক হওয়ার কী আছে? কিন্তু ফোটোর ক্যাপশনই উসকে দেয় জল্পনা। আন্দাজ পাওয়া যায়, সানি বুঝি মন্দারমণিতে রয়েছেন, অথবা ঘুরে গিয়েছেন কিছুকাল আগেই!

দেশবিদেশের নামী দামী সৈকতশহর ছেড়ে বাঙালির মন্দারমণি! স্বাভাবিকভাবেই নেটিজেনদের তুমুল আগ্রহ উপচে পড়ে সোশাল মিডিয়ায়। এরপর একের পর এক ফোটো পোস্ট করেন সানি। দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের সামনে তোলা তাঁর ফোটোগুলির লোকেশন যে মন্দারমণিই, সে বিষয়ে মোটামোটি নিশ্চিত হয়ে যায় বাঙালি। আঁচ করা যায়, কোনও এক নামী আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতিমাফিক কর্মসূত্রে বঙ্গে তাঁর আগমন।

Advertisement
Sunny Leone's Mandarmani Visit Inspires Viral AI Photo Trend Among Netizens
মন্দারমণিতে সানি লিওন।

মন্দারমণিতে কি তবে এক্ষুনি ভিড় করবে পর্যটক? হোটেলের দাম, খাবারের মান সবই কি ধাঁ করে উপরের দিকে উঠবে এবার? চটুল কমেন্টে ভরে ওঠে প্রতিটি কমেন্টবক্সই। তবে সানি লিওন চলে যাওয়ার পর যাই ঘটুক না কেন, সানি লিওন থাকতেই যদি মন্দারমণি যাওয়া যেত— এহেন কল্পনায় উদ্বেল হয়ে ওঠে কল্পনাপ্রবণ বাঙালির হৃদয়। আর তারই সঙ্গে পাল্লা দিয়ে মাথাচাড়া দেয় এক নতুন ট্রেন্ড।

ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে এমনধারা ফোটো, যার ক্যাপশনে সে ছবির মালিক লিখছেন মন্দারমণি ঘুরতে গিয়ে আচমকাই সানির সঙ্গে দেখা হয়ে যাওয়ার কথা! ফোটোয় তাঁকে দেখা যাচ্ছে সানির সঙ্গে, কখনও বন্ধুর মতো গলা জড়িয়ে, কখনও বা হাত ধরে! দর্শক তা দেখে প্রথমটায় চমকে উঠবেন ঠিকই, তবে ভালোমতন যাচাই করলে বুঝতে পারবেন, আদতে এ ফোটো তৈরি করা হয়েছে এআই-এর সহায়তায়। এক-দুটো নয়, সোশাল মিডিয়া প্রায় ভরে গিয়েছে এমন ছবিতে!

তবে ধোঁয়া-ধোঁয়া মিথ্যে কথা নয়, এমন ফোটো যে নেহাত মজার ছলেই বানানো, তা পরিষ্কার হয় এ ধরনের পোস্টগুলি দেখলেই। আর এতে কারও ক্ষতিসাধনের ইচ্ছেও নেই পোস্টকর্তার। এআই-এর বাড়বাড়ন্ত হওয়ার কাল থেকেই প্রিয় তারকার পাশে দাঁড়ানো ফোটো তৈরি করতে বারবার কৃত্রিম বুদ্ধিমত্ত্বার সাহায্য নিয়েছে মানুষ। এ কাজও তারই এক উদাহরণ বটে।

যদিও এমন ট্রেন্ড আরও একবার সচেতন হওয়ার কথা বলে নেটনাগরিকদের। সোশাল মিডিয়ায় যা-কিছু দেখা যায়, তা যে কখনওই চোখ বন্ধ করে একবাক্যে বিশ্বাস করা উচিত নয়, বিশেষত সন্দেহ জন্মালে যে অবশ্যই বারবার করে সত্যতা যাচাই করে নেওয়া উচিত, এ ঘটনা তা-ই খেয়াল করায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.