Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Madhya Pradesh

রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও 

অদ্ভূত এই কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২১:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ২১:৩২

options
link
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও  zoom
সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা। এআই দ্বারা নির্মিত ছবি।
Advertisement

মধ্যপ্রেদেশের হাসপাতালে চাঞ্চল্যকর কাণ্ড। চার লক্ষ টাকার গয়না ভর্তি একটি ব্যাগ লুট হয় রাতের অন্ধকারে। ঘটনার তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা। দেখা যায়, চোর চারপেয়ে, লেজও আছে। আদতে খাবারের সন্ধানে এসে গয়নার ব্যাগ নিয়ে চম্পট দিয়েছিল সে। ভাইরাল হয়েছে ওই সিসিটিভি ফুটেজ।

অদ্ভূত এই কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের মন্দসৌর জেলা হাসপাতালে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জেলা হাসপাতালে চিকিৎসা চলছে কায়মপুরের বাসিন্দা এক তরুণীর। হাসপাতালে তরুণের সঙ্গেই থাকছিলেন তাঁর মা লতা বাই। হাসপাতালে থাকার সময় বাড়িতে গয়না ফেলে রাখাটা নিরাপদ মনে না হওয়ায় তা একটি ব্যাগে পুরে সঙ্গে নিয়ে এসেছিলেন তিনি। সেই ব্যাগই ‘চুরি’ যায়। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, ব্যাগে ৪ লক্ষ টাকা মূল্যের সোনার মঙ্গলসূত্র, কানের দুল, সোনার পুঁতি, রুপার নূপুর এবং অন্যান্য গয়না ছিল। এছাড়াও নগদ দু’হাজার টাকাই ছিল। এমন ব্যাগ কুকুর নেবে কেন? যেহেত একই ব্যাগে ছিল খাবার। লতা বাই অভিযোগ করেন, ২৪ আগস্ট রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কোনোও এক সময়ে ব্যাগটি হারিয়ে যায়। তদন্তে নেমে পুলিশ হাসপাতাল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতেই ধরা পড়ে ‘চোর’।

কাণ্ড ঘটে ভোর ৪টে নাগাদ। আসলে একটি পথকুকুর হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে ঢুকেছিল। মুখে ব্যাগটি নিয়ে পালিয়ে যায় সে। এরপর অন্য সিসিটিভির ফুটেজ দেখে কুকুরের গতিবিধি নজর করে খুঁজে বের করা হয় ব্যাগটিকে। তদন্তকারী পুলিশ আধিকারিক জানিয়েছেন, ব্যাগে খাবার থাকার কারণেই কুকুরটি আকৃষ্ট হয়েছিল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে যেটি পোস্ট করা হয়। কমেন্ট বক্সে মজার সব মন্তব্য করছেন নেটিজেনরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.