Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Sikkim

সিকিমের স্কুলে প্রার্থনাসঙ্গীতে অতিথি! পথকুকুরের মিষ্টি ভিডিওতে মজে নেটিজেনরা

ভিডিওটি পোস্ট করা হয়েছে 'প্রসন্ন পাখরিন' নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ০১:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০২৬, ০১:৩৬

options
link
সিকিমের স্কুলে প্রার্থনাসঙ্গীতে অতিথি! পথকুকুরের মিষ্টি ভিডিওতে মজে নেটিজেনরা zoom
ছবি: সংগৃহীত।
Advertisement

যুদ্ধ আর হিংসার বাইরেও একটা পৃথিবী আছে। মনে করিয়ে দিল সিকিমের একটি স্কুলের মিষ্টি দৃশ্য। সেখানে শিশুদের সঙ্গে প্রার্থনাসঙ্গীতে অংশ নিল একটি পাহাড়ি পথকুকুর। মজার হল, শিশুদের মতো করেই সামনের দুইপা জরো করে দাঁড়ানোর ভঙ্গি করে সারমেয়টি। যতক্ষণ প্রার্থনা-গান চলছিল, ততক্ষণ ওই ভঙ্গিতে শান্তভাবে ছিল কুকুরটা। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘প্রসন্ন পাখরিন’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেখানে দেখা গিয়েছে, ভোরে স্কুলের প্রার্থনাসঙ্গীতে অংশ নিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্কুলের ছাত্রছাত্রীরা। সকলের পরনে নীল প্যান্ট-সাদা জামা ইউনিফর্ম। শীতের কারণে তার উপর নীল রঙের সোয়াটারও রয়েছে। এই বিষয়টি নেহাত স্বাভাবিক। মজার হল পড়ুয়াদের প্রার্থনাসঙ্গীতের মাঝে হঠাৎই হাজির হয় একটি সাদা লোমওয়ালা পাহাড়ি পথকুকুর। সে একেবারে ছোটদের পাশে পড়ুয়াদের মতো ভঙ্গিকে নকল করে দাঁড়িয়ে পড়ে। 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Prasnna Pakhrin🎀 (@prasnna_02)

এই দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। কেউ কেউ লিখেছেন, এই ঘটনা বলে দেয় যে মানুষ ও অন্য প্রাণীরা পরস্পরের বন্ধু। অনেকে কুকুরটির প্রতি মুগ্ধতা ছাড়াও স্কুলে ছোটদের প্রার্থনাসঙ্গীত দেখে নস্টালজিক হয়ে পড়েছেন। নিজেদের ছেলেবেলার কথা মনে পড়েছে তাঁদের। অনেকে আবার মজা করে লিখেছেন, কুকুরটি তো দেখছি পড়ুয়াদের থেকে বেশি শৃঙ্খলাপরায়ণ। সব মিলিয়ে চর্চায় সিকিমের স্কুলের পথকুকুরের মজার তথা মিষ্টি কাণ্ড।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.