আচমকাই এক বধূর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে জমা পড়ল ১০ কোটি টাকা। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মেনপুরি জেলায়। এরপরই হুলস্থুল পড়ে যায়। কিন্তু কীভাবে এত টাকা তাঁর অ্যাকাউন্টে এল? জানা গিয়েছে, ব্যাঙ্কের ত্রুটির কারণেই গোটা ঘটনাটি ঘটেছে।
দেবগঞ্জ ভাল্লগে গ্রামের বাসিন্দা ওই যুবতীর নাম রিতা। তিনি নিজের শ্বশুরবাড়িতেই থাকেন। স্বামী পেশায় কৃষক। কৃষিকাজের মাধ্যমেই তাঁরা দিনযাপন করেন। কয়েকদিন আগে রিতা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে নিকটবর্তী ব্রাঞ্চে যান। কিন্তু গিয়ে দেখেন ব্রাঞ্চ বন্ধ। এরপর টাকা তুলতে তিনি একটি এটিএম-এ যান। এটিএমে নিজের ব্যাঙ্ক ব্যালেন্স দেখতেই আশ্চর্য হয়ে যান তিনি। দেখেন, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৯ কোটি ৯৯ লক্ষ ৪৯ হাজার ৫৮৮ টাকা। নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি রিতা। অন্য একটি এটিএম-এ গিয়ে ফের নিজের ব্যাঙ্ক ব্যালেন্স চেক করেন তিনি। সেখানেও একই ছবি দেখা যায়। এরপরই তিনি এটিএম স্ক্রিনের একটি ভিডিও তোলেন। ইতিমধ্যেই সেটি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
আরও পড়ুন:
কিন্তু এত টাকা দেখেও লোভে পা দেননি রিতা। পরদিন তিনি সোজা চলে যান ব্রাঞ্চে। সেখানে ব্যাঙ্ক ম্যানেজারকে গোটা বিষয়টি তিনি জানান। তদন্তের পর জানা যায়, ব্যাঙ্কের ত্রুটির জেরেই এত টাকা রিতার ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চলে যায়। জানা গিয়েছে, সমস্ত টাকাই রিতা ফিরিয়ে দিয়েছেন। যুবতীর সততায় মুগ্ধ পরিবার, পাড়া-প্রতিবেশী থেকে ব্যাঙ্ক কর্মীরাও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের বিতর্কে সিএবি, স্বার্থের সংঘাতের ‘ফাঁসে’ বাংলার বোর্ড আম্পায়ার
-
‘পুরো বন্দে মাতরম গাওয়া হবে না কর্নাটকে’, কেন্দ্রের নির্দেশ উড়িয়ে ঘোষণা শিবকুমারের
-
সিআইএ-র সতর্কবার্তা শোনেননি, নেতানিয়াহুর টোপ গিলেই ইরানে জোর ফেঁসেছেন ট্রাম্প!
-
বিশ্বজুড়ে বন্ধ মার্কিন ভিসা ইন্টারভিউ, ট্রাম্পের কড়া অভিবাসন নীতির জের?
-
আড়াই বছরের ‘রাজত্ব’ খোয়ালেন বুমরাহ, শ্রীলঙ্কায় আগ্রাসী ইনিংসের পুরস্কার পেলেন পন্থ