সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘পরে পরীক্ষা দিবি আগে মুরগির মাংস পরিষ্কার কর!’ স্কুল পড়ুয়াকে এমনই নির্দেশ দিয়ে বহিষ্কৃত হলেন শিক্ষক। রাজস্থানের উদয়পুরের একটি সরকারি স্কুলের এমন ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনা সামনে আসতেই স্কুল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। এরপর তাঁরা এই বিষয়টি নিয়ে রাজস্থানের মন্ত্রী বাবুলাল খারাদির কাছে অভিযোগ জানান। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মন্ত্রী তৎক্ষণাৎ গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন। মন্ত্রীর নির্দেশের পর মহকুমা আধিকারিক হাসমুখ কুমার ঘটনার তদন্ত শুরু করেন। সেই তদন্তে প্রমাণিত হয় অভিযুক্ত শিক্ষক পরীক্ষা চলাকালীন নবম শ্রেণির ছাত্র রাহুল কুমার পাগড়িকে মুরগির মাংস ছাড়িয়ে কাটতে বাধ্য করেছিলেন।
এই ঘটনার পরেই মোহনলাল ডোডার বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করে। স্কুলের বাকি পড়ুয়ারা জানিয়েছে, বেশ কয়েকদিন আগে ওই শিক্ষকের রোষে পড়েছিলেন মিড ডে মিলের রাধুনি। অভিযোগ, এরপরই ওই রাঁধুনির চাকরি চলে যায়। তারপর থেকে স্কুলের পড়ুয়ারা ঠিক ভাবে মিড ডে মিল পাচ্ছে না। জানা গিয়েছে ওই শিক্ষক ছাত্রকে দিয়ে মুরগির মাংস কাটিয়ে তা নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিলেন।
তদন্তের পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হতেই মোহনলাল ডোডাকে বহিষ্কারের নির্দেশ দেন জেলা শিক্ষা আধিকারিক। এদিকে এই ঘটনা সামনে আসতেই রাজস্থানে সরকারি শিক্ষার বেহাল অবস্থা আরও একবার সকলের সামনে উঠে এসেছে। একযোগে এই ঘটনার নিন্দা করেছেন সকলে।
সর্বশেষ খবর
-
জলের তোড়ে কুটোর মতো ভেসে গেল লোহার সেতু! হাড়হিম দৃশ্যের সাক্ষী উত্তরাখণ্ড, ভিডিও ভাইরাল
-
বাইকে ফুল ট্যাঙ্ক পেট্রল ভরেও টাকা দিতে অস্বীকার! মারধর, তোলাবাজির চেষ্টা করে গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘ব্লগার অভিজিৎ রায়ের মতো হবে’, বাংলাদেশ থেকে ঋতব্রতকে লাগাতার প্রাণনাশের হুমকি! নেপথ্যে জঙ্গিযোগ?
-
‘মিষ্টির দোকানে থেকেও চেখে দেখব না?’, পরকীয়ার সমর্থনে বেফাঁস গোবিন্দা!
-
ওয়ানডে বিশ্বকাপের ১৮ মাস আগেই বঞ্চনার শিকার! জয় শাহদের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ দুই দেশের বোর্ডের