হাইওয়ে মানেই একের পর গাড়ির ছুটে চলা। কিন্তু সেখানে বসেই একেবারে পথ আগলে চলছে খাওয়াদাওয়া। যেন পিকনিক! ২০-২৫ জনের একটা দলের এহেন ‘কীর্তি’ দেখে নেটদুনিয়ায় সরব নেটিজেনরা। কিন্তু আদপে ব্যাপারটা মোটেই তেমন নয়। তবে? মুখ খুলেছেন ওই দলেরই একজন।
ঘটনাস্থল রাজস্থানের ২৭ নম্বর জাতীয় সড়ক। সেখানে বসেই খাওয়া দাওয়া করেছেন ওই পরিবারের ২০ থেকে ২৫ জন। সোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই উঠছে প্রশ্ন, কী করে এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করা সম্ভব? একে তো প্রাণহানির আশঙ্কা যখন তখন, তার উপর রাস্তায় আচমকাই যানবাহন চলাচল থমকে যাওয়া। কোনওদিক থেকেই এই কাজকে সমর্থন করার ন্যূনতম কারণ থাকতে পারে না। কিন্তু প্রাথমিক বিতর্কের পর ধীরে ধীরে সামনে আসে আসল সত্যিটা।
আরও পড়ুন:
Rajasthan family turns expressway into picnic spot, had lunch on road pic.twitter.com/WqR98mnR8C
— The Indian Idiot (@theindianidiot) August 31, 2026
চিতোরগড় থেকে আসা পরিবারের এক সদস্য শিবপ্রকাশ জানিয়েছেন, তাঁরা সকলে মিলে মেনাল জলপ্রপাত দেখতে গিয়েছিলেন। হরিয়ালি অমাবস্যায় তাঁরা কোথাও না কোথাও যানই। তাঁর দাবি, যেখানে তাঁরা বসেছিলেন, সেটাকে হাইওয়ে বলে মনে হলেও সত্যিটা একটু আলাদা। আসলে ওই জায়গাটি পার্কিংয়ের জন্য বরাদ্দ। কেবল পার্কিংই নয়, অনেকেই ক্লান্ত হয়ে এখানে বিশ্রাম করেন। অর্থাৎ হাইওয়ে দিয়ে যেখান দিয়ে গাড়ি যায়, আদৌ সেই জায়গাটি আটকানো হয়নি।
শিবপ্রকাশ জানিয়েছেন, তাঁরা ওই স্থানে মিনিট পনেরোর বেশি থাকেননি। কিন্তু সেই সময়ই কেউ ভিডিওটি তুলে আপলোড করে দেন। আর তারপরই তা ভাইরাল হয়ে যায়। তুঙ্গে ওঠে বিতর্ক। প্রশ্ন ওঠে, কী করে ব্যস্ত সড়ক আটকে এভাবে খাওয়াদাওয়া করা সম্ভব। তবে এবার সব ভুল ভেঙেছে। জানা গিয়েছে, যা রটে তা অনেক সময় কিছুই নয়ও বটে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বুধে বালুরঘাটে সুকান্তের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন মুখ্যমন্ত্রী, মেনুতে থাকছে কোন বিশেষ মাছ?
-
আরও একটু মেসি হলে ক্ষতি কী! অবসরের পর লিওর নামে ‘সংগ্রহশালা’ উৎসর্গ বারাসতের সন্দীপের
-
নেপালে প্রলয়ের ফল, বিহারে ভেসে আসছে ‘অজানা মাছ’, বিপজ্জনক মৎস্যমুখে বারণ প্রশাসনের
-
বন্ধ হবে অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস? কড়া নোটিস দমকলের, ৪৮ ঘণ্টায় জবাব তলব
-
শুরু প্রার্থী বাছাই প্রক্রিয়া, কলকাতা পুরসভায় ২০৯ আসনেই লড়বে ঋতব্রতর ‘আসল’ তৃণমূল