Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Viral Video

লন্ড্রি থেকে মাসে আয় ২ লক্ষ! তাবড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও ‘লজ্জায়’ ফেলছেন এই ব্যবসায়ী

ভারতে মাসে এই পরিমাণ উপার্জন করতে একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের ১০ বছর সময় লেগে যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১৬:০৫

options
link
লন্ড্রি থেকে মাসে আয় ২ লক্ষ! তাবড় সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরও ‘লজ্জায়’ ফেলছেন এই ব্যবসায়ী zoom
ছবি এআই দ্বারা নির্মিত।
Advertisement

কথায় আছে, লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। অর্থাৎ মোটা বেতনের চাকরি করুন বা সফল ব্যবসায়ী হন, জীবনে উন্নতির শিখরে পৌঁছতে হলে পড়াশোনার কোনও বিকল্প নেই। কিন্তু সত্যিই কি তাই? সম্প্রতি একটি সোশাল মিডিয়া পোস্ট এই প্রশ্নই তুলে দিল। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ, এক লন্ড্রি মালিক নাকি মাসে ইনকাম করেন ২ লক্ষ টাকা! ভারতে মাসে এই পরিমাণ উপার্জন করতে একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের ১০ বছর সময় লেগে যায়।

ব্যাপারটা ঠিক কী? সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক লন্ড্রি মালিকের গল্প শেয়ার করেছেন এক মহিলা। সেখানে তিনি জানিয়েছেন, ওই লন্ড্রি মালিকের দোকান তাঁর বাড়ির পাশেই। স্বামী-স্ত্রী মিলে দোকান চালান। ২ জন কর্মী রয়েছে সাহায্য করার জন্য। ছোট্ট লন্ড্রি থেকে ওই দম্পতির যা আয় তা রীতিমতো অবাক করেছে নেজিজেনদের। এক্স হ্যান্ডেলে মহিলা লিখেছে, দিনে ওই লন্ড্রি থেকে আয় হয় দশ হাজারের বেশি। মাসে আয় প্রায় তিন লাখ টাকা। একেবারে সঠিকভাবে বলতে হলে, ২ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা।

Advertisement

 

তবে হ্যাঁ দোকান চালানোর খরচও তো রয়েছে। বিদ্যুতের বিল বাবদ মাসে দিতে হয় ৬০০০ টাকা। দুই কর্মীর বেতন ৪০ হাজার। এরপর যা থাকে অর্থাৎ ২, ৩৭, ৫০০ টাকা পুরোটাই লাভ। এবার হতেই পারে প্রতিমাসে এক পরিমান ব্যবসা হয় না, তাতেও ২ লাখ টাকা লাভ থাকেই। এই পোস্টটি রীতিমতো অবাক করেছে সকলকে। কেউ কমেন্ট বক্সে লিখেছেন, “চাকরিই যে আর্থিক নিরাপত্তা দেয়, এই ধারণাই বদলে গেল।” কেউ আবার লিখেছেন, “ছোট ব্যবসায়ীদের তো কেউ গুরুত্বই দেয় না।” কারও কথায়, “মন দিয়ে কাজ করে যেতে পারলে সাফল্য ধরা দিতে বাধ্য।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.