সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড় ট্রেন। তিল ধারণের জায়গা নেই। সেখানে বসা তো দূরের কথা, দাঁড়ানোটাই দুষ্কর! যাত্রীরা ধাক্কাধাক্কি করছেন। প্রায় সবাই একফালি বসার জায়গা খুঁজতে ব্যস্ত! তার মাঝেই এক যাত্রী উপরের দুটি আসনের মাঝে দড়ি দিয়ে বানিয়ে ফেললেন বসার জায়গা। সামাজিক মাধ্যমে ভাইরাল এমনই এক ভিডিও (সংবাদ প্রতিদিন ডিজিটাল ভিডিওর সত্যতা যাচাই করেনি)। যা দেখে অবাক নেটিজেনরা। অনেকেই ওই যাত্রীকে পুরস্কার দেওয়ার কথাও বলেছেন!
এক্স হ্যান্ডেলে ছড়িয়ে পড়া ভিডিওটি থেকে ট্রেনের নাম বা যাত্রাপথ সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ভিডিওর দৃশ্যে দেখা যাচ্ছে, ভিড়ের মাঝে দড়ি দিয়ে বসার জায়গা তৈরি করছেন এক যুবক। তা প্রায় শেষের পথে। কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া অনেক যাত্রীর! অনেকে আবার ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ছেড়েছেন। কেউ কেউ বলছেন, ভারতীয় ছাড়া এমন ‘জুগাড়’ আর কে-ই বা করতে পারবে!
भारत जुगाड़ प्रधान देश है. pic.twitter.com/etICt6wwuI
— Priya singh (@priyarajputlive) November 4, 2024
ভিডিওটি ভাইরাল হতে একেবারেই বিশেষ সময় লাগেনি। বয়ে গিয়েছে লাইক ও শেয়ারের বন্যা। অনেকে যুবকের প্রংশসা করেছেন। কেউ কেউ মজা করে তাঁকে পুরস্কার দেওয়ার কথাও বলেছেন। তবে নেটজনতার একাংশ আবার ভারতীয় রেলে যাত্রীদের অসুবিধার কথা তুলে ধরেছেন। গত বছর এই রকম ভিড় ট্রেনের ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গিয়েছিল এক ব্যক্তি উপরের দুটি সিটের সঙ্গে চাদর বেঁধে শুয়ে ছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই তা খুলে যায়।
সর্বশেষ খবর
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন
-
অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেইর সঙ্গে বৈঠকে ট্রাম্প! কথা হবে চুক্তি নিয়ে, এবার থামবে যুদ্ধ?
-
ভারতকে চাপ দিলে বিশ্বজুড়ে অশান্তি! মার্কিন শুল্কবাণের মধ্যেই মোদির ‘ঢাল’ পুতিন
-
আচমকা ‘প্রসন্ন’ শরিকরা, বাড়তি দুই রাজ্যসভা আসন প্রাপ্তি কংগ্রেসের! প্রার্থী ঘোষণা করল বিজেপিও
-
লোকসভাতেও ‘আসল তৃণমূল’, দলনেতা হচ্ছেন কাকলি! জল্পনার মাঝে বিস্ফোরক পোস্ট সাংসদের