সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। পড়ুয়া হোক বা অভিভাবক, সকলেই চায় প্রথম পরীক্ষার ফল ভালো হোক। অনেকেই আবার উপদেশ দেন মাধ্যমিকে ভালো ফল করলে জীবনের বাকি পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। এ তো গেল ভালো দিকের কথা। কিন্তু কেউ কেউ তো অকৃতকার্য হয়। এতে ভেঙে পড়ে তারা। একদিকে খারাপ ফল, অন্যদিকে পরিবারের চাপ। দুইয়ের জাঁতাকলে পড়ে পড়াশোনা ছেড়ে দেওয়ার পাশাপাশি আত্মহত্যার পথও বেছে নেয় অনেকে। তাঁদের সন্তান যাতে তেমনটা না করে তার ব্যবস্থা করলেন কর্ণাটকে বাসিন্দা মা-বাবা।
রীতিমতো অভিনব কাণ্ড করলেন তাঁরা। ছেলে মাধ্যমিকে ‘ফেল’ করার পর পরিবারের সকলে মিলে তা উদযাপন করলেন। ফেল করা ছেলেকে দিয়ে কেক কাটালেন। পরিবারের সদস্যরাও বলেন, ‘হাল ছেড়ে দেওয়ার মতো কিছুই হয়নি।’
কর্ণাটকের বাগলকোটের বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক ছোলাছাগুড্ডা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। ৩২ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছ’টি বিষয়েই ফেল করেছে।
অভিষেক জানায়, রেজাল্ট জানতে পেরে বন্ধুরা তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু কঠিন সময়ে বাবা-মা পাশে দাঁড়ায়। অভিষেকের কথায়, “পাশ করতে পারিনি। কিন্তু আমার পরিবার পাশে দাঁড়িয়েছে, উৎসাহিত দিয়েছে। আবার পরীক্ষা দেব, পাশ করব এবং জীবনে সফল হব।”
রেজাল্ট জানার পর অভিষেকের বাবা-মা বকাবকি করেননি। বরং কেক কেটে ছেলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন। অভিষেক জানায়, কঠিন সময়ে বাবা-মা তাকে বলেছিল, ‘তুমি পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু জীবন যুদ্ধে ফেল করোনি। আবার চেষ্টা করো। পরের বার নিশ্চয়ই সফল হবে।’
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি