সুমন করাতি, হুগলি: আঁধারে ডুবল চুঁচুড়া! সারা সন্ধে জ্বলল না স্ট্রিট লাইট। চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের একাংশ বেতন পাননি বলে অভিযোগ। ফলে রাস্তার ধারের ল্যাম্পপোস্টের আলো জ্বালানোর দায়িত্ব যাদের, তাঁরা এদিন কাজ করেননি। তাই সোমবার সারা সন্ধে রাস্তার আলো জ্বলল না।
গত কয়েক মাস ধরে চুঁচুড়া পুরসভার কর্মচারীদের বেতন অনিয়মিত। এর প্রতিবাদে এদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত পুরসভার চেয়ারম্যানকে ঘেরাও করে রাখেন কর্মীরা। অবশেষে আগামিকাল অর্থাৎ মঙ্গলবার একমাসের বেতন হবে আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ। তবে আগামী কালই মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেবেন মহিলা কর্মীরা।
পুরসভার সি আই সি জয়দেব অধিকারী জানান, “কর্মীরা বেতন পাচ্ছেন না তাই তারা কাজ বন্ধ করে দিচ্ছেন। আশা করি, চেয়ারম্যান কর্মীদের বেতনের ব্যবস্থা করবেন। জরুরি পরিষেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। পুরসভার আয় বাড়াতে না পারলে বেতন সমস্যা মিটবে না। তাই কী করে পুরসভার আয় বাড়ানো যায় সেটা নিয়ে পর্যালোচনা করা দরকার।”
চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, “পুর কর্মচারীরা বেতন পাচ্ছেন না সেটা আমাকে জানায়নি। কেন বেতন দেওয়া যাচ্ছে না সেটা চেয়ারম্যানও জানায়নি। তাই এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে জরুরি পরিষেবা চালু রাখা প্রয়োজন। পুরসভার এই অবস্থার কথা উচ্চ নেতৃত্ব জানে, তারা নিশ্চয়ই কোনও ব্যবস্থা নেবেন।”
সর্বশেষ খবর
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!
-
অভিষেকের কথাই শেষ কথা নয়! দলের খোলনলচে বদলে বড় সিদ্ধান্ত বিদ্রোহে ‘বিপন্ন’ মমতার
-
ভারতে ইবোলার হানা! জয়পুরে উগান্ডার পর্যটকের শরীরে সংক্রমণের লক্ষণ ঘিরে চর্চা