Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Nagpur

নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক

সম্প্রতি রাহুল জয়চাঁদ বাট্রা নামের এক ব্যক্তি চুরির অভিযোগ করেন স্থানীয় থানায়। তিনি 'রাহুল সেরামিকস প্রাইভেট লিমিডেট' নামের একটি স্যানিটারি ও টাইলস বিপণন সংস্থার মালিক। রাহুল অভিযোগ করেন, ২৭ মে গভীর রাতে চোরের দল তাঁর গুদামের ছাদের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৭:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৬, ১৭:১৩

options
link
নাগপুরে ৬ লক্ষ টাকার কল চুরি! ‘প্রেমিকার জন্য আইফোন কিনব’, পুলিশ ধরতেই জানাল দুই যুবক zoom

প্রেম ও যুদ্ধে কোনও কিছুই অন্যায় নয়— এই প্রবাদকে বাস্তবে প্রমাণ করলেন নাগপুরের দুই যুবক। নিজেদের প্রেমিকাদের আইফোন উপহার দেওয়ার তীব্র বাসনায় তাঁরা একটি গোডাউন থেকে প্রায় সাড়ে ৬ লাখ টাকার বিলাসবহুল ডিজাইনার কল (ট্যাপ) চুরি করেন। যদিও শেষরক্ষা হয়নি। প্রেমিকাদের হাতে দামি উপহার তুলে দেওয়ার আগেই ধরা পড়ে গিয়েছেন দুই যুবক। চুরির কারণ জেনে অবাক হয়ে গিয়েছে পুলিশ।

সম্প্রতি রাহুল জয়চাঁদ বাট্রা নামের এক ব্যক্তি চুরির অভিযোগ করেন স্থানীয় থানায়। তিনি ‘রাহুল সেরামিকস প্রাইভেট লিমিডেট’ নামের একটি স্যানিটারি ও টাইলস বিপণন সংস্থার মালিক। রাহুল অভিযোগ করেন, ২৭ মে গভীর রাতে চোরের দল তাঁর গুদামের ছাদের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা দামের বিলাসবহুল স্যানিটারি পণ্য চুরি করে। পুলিশের কাছে চুরির তালিকা দেন রাহুল জয়চাঁদ বাট্রা। সেই তালিকা অনুযায়ী, চুরি গিয়েছে ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা দামের পাঁচটি গোল্ড-টোন ডিজাইনার কল, ৬৭ হাজার টাকা দামের তিনটি সাধারণ সোনালি রঙের কল, ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা দামের নয়টি রোজ-গোল্ড রঙের কল এবং ৫৮ হাজার টাকা মূল্যের চারটি রুপালি রঙের কল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তদন্তে নেমে একটি বিশেষ দল গঠন করে নাগপুর পুলিশ। খতিয়ে দেখা হয় গোডাউন এবং তার আশপাশের এলাকার ২০-৩৫টি সিসিটিভির ফুটেজ। স্থানীয় পুলিশের খেচরদেরও (গোপন তথ্যদাতা) কাজে লাগানো হয়। এতেই কাজ হয়। ফাঁদ পেতে আটক করা হয় অভিযুক্তদের। এর পর পুলিশি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করে নেয় দুই যুবক এবং তাঁদের এক সহযোগী। কেন এই চুরি শুনে অবাক হয়ে যান তদন্তকারীরা। দুই যুবক জানান, তাঁদের প্রেমিকাদের আইফোন উপহার দেওয়ার জন্যই সাড়ে ছয় লক্ষ টাকার কল চুরি করেছিলেন।

এদিকে, চুরির মাল কেনার দায়ে গ্রেপ্তার করা হয়েছে ৮ বছর বয়সি ইরফান আলি ওরফে ইম্মু রমজান আলি নামের এক ব্যক্তিকে। দুই যুবক এবং ইরফান আলির কাছ থেকে সাড়ে ৬ লাখ টাকার স্যানিটারি সামগ্রী অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাব-ইন্সপেক্টর সন্তোষ কুমার রামলোদ বলেন, প্রযুক্তিকে কাজে লাগিয়ে কেবল ১২ ঘণ্টার মধ্যে চোর ধরেছি আমরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.