সঞ্জিত ঘোষ, নদিয়া: অভাব নিত্যসঙ্গী। পেশায় টোটো মিস্ত্রি। চার চাকার গাড়ি চড়ার শখ থাকলেও তা কেনার ক্ষমতা নেই। তা বলে থেমে থাকা কেন! ছয় মাসের চেষ্টায় নিজেই তৈরি করে ফেললেন চার চাকার গাড়ি। যুবকের কীর্তিতে অবাক হলেও অবিশ্বাস করছেন না স্থানীয়রা। গাড়ি দেখতে ভিড় জমাচ্ছেন তাঁরা।
নদিয়া-মুর্শিদাবাদ (Nadia-Murshidabad) সীমান্ত লাগোয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা সাগর সর্দার। মা, স্ত্রী ও দুই ভাইকে নিয়ে তাঁর সংসার। টোটো সারানোর পাশাপাশি তা তৈরিও করেন। তবে যা আয় হয় তাতে বেশ কষ্ট করেই চলে সংসার।
[আরও পড়ুন: ভিডিও পোস্ট করে নন্দীগ্রামে অবাধ ছাপ্পার অভিযোগ দেবাংশুর, টিকল না কমিশনে]
তবে শখের দাম লাখ টাকা! চার চাকা গাড়ি কেনার সার্মথ্য না থাকলেও নিজের হাতেই ব্য়াটারি চালিত জিপ বানালেন সাগর। সাগরের মা জরিনা বিবি জানাচ্ছেন, ছোট থেকেই খেলনা থেকে বিভিন্ন জিনিস নিজেই বানিয়ে ফেলতেন। তবে এবার খেলনা না, বানিয়েছেন সত্যিকারের গাড়ি।
টোটো (Toto) সারানো ও বানানোর পাশাপাশি প্রায় ৬ মাসের চেষ্টায় বেশ কিছু টাকা ধার করে, স্ত্রীর গয়না বন্ধক রেখে গাড়ি বানিয়েছেন সাগর। শখের জন্য তা বানালেও এখন সেটাই বিক্রি করতে চাইছেন সাগর। তিনি বলেন, “আমার ইচ্ছা ছিল গাড়ি কেনা। আর্থিক সংকট থাকায় তা কেনা সম্ভব হয়নি। যন্ত্রপাতি নিয়ে এসে তৈরি করি গাড়ি। সাড়ে তিন লক্ষ টাকা খরচ হয়েছে।” খানিক থেমে তিনি যোগ করেন, “এখন এটা বিক্রি করতে চাই। বিক্রি হলে পরে আবার বানাব।”
[আরও পড়ুন: পুরুলিয়ায় ৫টি ইভিএমে বিজেপির ট্যাগ, পূর্ণাঙ্গ রিপোর্ট তলব কমিশনের]
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন! রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?