ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন? কখনও চেনা মানুষ, কখনও বা অচেনা কোনও অনুভূতি। তবে স্বপ্নের মধ্যে যদি বারবার চুল দেখতে থাকেন, তাহলে কিন্তু সাধু সাবধান! স্বপ্নশাস্ত্র বলছে, এ নেহাত মনের খেয়াল নয়। তাহলে? ভারতীয় সনাতন বিশ্বাসে স্বপ্নের প্রতিটি দৃশ্যই আসলে ভবিষ্যতের একেকটি গোপন সংকেত। ঘুমের ঘোরে দেখা এই চুল কীভাবে আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে, রয়েছে তার পৃথক ব্যাখ্যা। জেনে নিন চুলের কোন স্বপ্ন কীসের প্রতীক।

আরও পড়ুন:
১. নিজের চুল কাটার স্বপ্ন দেখছেন? চিন্তার কিছু নেই। এটি আসলে জীবনের কোনও বড় সমস্যার জট কেটে যাওয়ার ইঙ্গিত। এমন স্বপ্ন দেখলে বুঝবেন, দীর্ঘদিনের কোনও মানসিক চাপ থেকে এবার আপনি মুক্তি পেতে চলেছেন।
২. আয়নার সামনে দাঁড়িয়ে নতুন কোনও হেয়ার স্টাইল দেখছেন স্বপ্নে? স্বপ্নশাস্ত্র অনুযায়ী, এটি অত্যন্ত শুভ লক্ষণ। আগামী দিনে বড় কোনও আর্থিক লাভের যোগ রয়েছে আপনার ভাগ্যে।

৩. মেঘবরণ কালো চুল স্বপ্নের ক্যানভাসে ভেসে উঠলে তা সৌভাগ্যের প্রতীক। আচমকাই কোনও সূত্র থেকে আপনার ঘরে লক্ষ্মীলাভ হতে পারে।
৪. তবে নিজের নয়, কোনও অচেনা মানুষের ঘন কালো চুল দেখছেন? এর অর্থ, খুব শিগগিরই আপনার জীবনে এমন এক রহস্যময় মানুষের আগমন ঘটতে চলেছে, যিনি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারেন।
৫. স্বপ্নে পাকা বা সাদা চুল দেখার অর্থ কিন্তু বার্ধক্য নয়, বরং সমাজে আপনার সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধির ইঙ্গিত। আপনার বহুদিনের পরিশ্রম এবার সাফল্যের মুখ দেখবে।
৬. হাতের তালু বা পায়ের তলায় চুল গজাচ্ছে— এমন অদ্ভুত ও অস্বস্তিকর স্বপ্ন দেখলে সাবধান হোন। এটি ঋণের বোঝা বাড়ার আগাম সতর্কবার্তা।

৭. বগল বা নাভির চারপাশে চুল দেখার স্বপ্নও মোটেও সুখকর নয়। আগামী দিনে কোনও বড়সড় বিপত্তির মুখোমুখি হতে পারেন আপনি।
৮. জট পাকানো রুক্ষ চুল মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার লক্ষণ। শত চেষ্টা সত্ত্বেও মানসিক টানাপোড়েন বা অবসাদ আপনাকে তাড়া করে বেড়াতে পারে।
৯. চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছেন বা জট ছাড়াচ্ছেন— এই দৃশ্য অবচেতনে এলে বুঝবেন জীবনে ইতিবাচক বদল আসছে। চিন্তাভাবনার গুমোট কেটে গিয়ে নতুন আলোর দিশা পাবেন।
১০. চুলে লাল রং করার স্বপ্ন আপনার সুপ্ত পরিকল্পনার সফল বাস্তবায়নের ইঙ্গিত দেয়। যে কাজে হাত দিয়েছেন, তার শুভ ফল মিলবে দ্রুত।
১১. সবশেষে, চিরুনি দিলেই মুঠো মুঠো চুল উঠে যাচ্ছে? এমন স্বপ্ন আপনার অবদমিত হীনমন্যতা ও আত্মবিশ্বাসের অভাবকে প্রকাশ করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমে পড়েছে রামলাল? বছর ৫২-এর ‘যুবক’কে নিয়ে জোর চর্চা জঙ্গলমহলে
-
পড়তে না বসায় বকাবকি মায়ের, সটান পুলিশের কন্ট্রোলরুমে ফোন কিশোরীর, তারপর…
-
বন্দিদশার ৩ বছর পর সুস্থ হচ্ছেন ইমরান! ২১ অধিনায়কের চিঠির পর জানালেন প্রাক্তন সতীর্থ
-
একফালি বারান্দায় বাগান করতে চান? বীজ কেনার আগে মনে রাখুন এই ৬ পরামর্শ
-
চাহিদা তুঙ্গে গোবরের রাখির, ভাইয়ের মঙ্গল কামনায় থাক বৈদিক ছোঁয়া