রিলের নেশায় ভয়ংকর দুর্ঘটনা, মৃত্যু লেগেই রয়েছে। তবু হুঁশ নেই একশ্রেণির মানুষের। এবার লখনউতে ব্যস্ত রাস্তায় হাত ছেড়ে পদ্মাসনে স্কুটার চালাতে দেখা গেল এক ব্যক্তিকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। যা দেখে নেটাগরিকরা প্রশ্ন তুলছে, কবে সচেতন হবে মানুষ? অনেকেই পুলিশ বিভাগকে ট্যাগ করেছে ভিডিওটি। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তারির খবর নেই।
নেটমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি রাতের। লখনউর গোমতি নগর এলাকায় একটি ব্যস্ত রাস্তায় হলুদ রঙের স্কুটারে দেখা যায় মধ্য বয়সি এক ব্যক্তিকে। চোখে চশমা-হলুদ টিশার্ট পরা ওই ব্যক্তিকে পদ্মাসনে স্কুটারের সিটে বসে থাকতে দেখা গিয়েছে। হ্যান্ডেলে থেকে হাতও ছেড়ে দেন তিনি। বেশ কিছুক্ষণ ধরে এই স্টান্ট চলে। পথচলতি অন্য লোকেরা বারণ করলেও কারও কথায় কোন দেননি ওই ব্যক্তি।
क्या ऐसे स्टंट पर सख्त कार्रवाई जरूरी है?
लखनऊ के गोमतीनगर इलाके में ट्रैफिक नियमों की खुलेआम धज्जियां उड़ाने का मामला सामने आया है. फन मॉल के सामने सड़क पर दौड़ रही एक बाइक पर बैठा युवक बेहद लापरवाही भरे अंदाज़ में नजर आया. युवक बाइक पर सामान्य तरीके से बैठने के बजाय पलथी मारकर… pic.twitter.com/khv81zXoox
— zingabad (@zingabad) May 18, 2026
ভাইরাল ভিডিওতে যে স্কুটারটি দেখা গিয়েছে, সেটিতে কোনও নম্বর প্লেটও ছিল না। নেটাগরিকরা বলছেন, ওই ব্যক্তি কেবল নিজের জীবনকেই ঝুঁকির মধ্যে ফেলেননি, পাশাপাশি এর ফলে অন্যরাও বড়সড় বিপদের মধ্যে পড়তে পারতেন। অনেকেই লখনউ পুলিশ এবং ট্রাফিক পুলিশকে ট্যাগ করে ভিডিওটি শেয়ার করেন। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একজন লিখেছেন, “নম্বরহীন স্কুটার, কোনও সুরক্ষা সরঞ্জাম নেই এবং সাধারণ জ্ঞানের চরম অভাব।” অনেকে আবার মজা করে লিখেছেন, “এটা নেক্সট লেভেলের যোগা, যোগা অন হুইলস।”
সর্বশেষ খবর
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন
-
পুজো মিটলেই বাড়বে বাসের ভাড়া! বড় ইঙ্গিত অর্জুনের, কত হতে পারে ন্যূনতম ভাড়া?
-
গণেশ পুজোতেও উন্মুক্ত ক্লিভেজ! কৃতী শ্যাননের পোশাক বিতর্ক উসকে সমালোচিত দিশা
-
ওয়ার্ডে মাত্র ১ ভোট পেলেন বিজেপি প্রার্থী, রাজস্থানে চমকে দেওয়া কামব্যাকে বোর্ড গড়ছে সিপিএম
-
‘বিশ্বকর্মা পুজোয় নবান্নে আমার সঙ্গে অঞ্জলি দিন’, বামেদের চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী শুভেন্দুর