Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Viral Monkey Punch

পুতুলকে মা ভেবে খেলা বাঁদরছানার, ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার, ৭ মাস পর কোল পেল সেই পুঞ্চ

ব্যাপারটা ঠিক কী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১৯:৫৯

options
link
পুতুলকে মা ভেবে খেলা বাঁদরছানার, ভিডিও দেখে চোখে জল নেটপাড়ার, ৭ মাস পর কোল পেল সেই পুঞ্চ zoom
পুতুলের বুকেই মায়ের ভালোবাসা খুঁজছে বাঁদরছানা।
Advertisement

একটি পুতুলের কোলে মাথা দিয়ে শুয়ে বাঁদরছানা। গত কয়েকদিনে সোশাল মিডিয়ায় ভাইরাল এই দৃশ্য। কোনও কোনও ভিডিওতে দেখা গিয়েছে তাদের খেলাধুলো। যা মন কেড়েছিল নেটদুনিয়ার। অনেকেরই চোখে জল এনেছিল মায়ের স্নেহ থেকে বঞ্চিত বাঁদরছানার কীর্তি। জন্মের ৭ মাস পর অবশেষে কোল পেল সেই পুঞ্চ (Viral Monkey Punch)। জানা গিয়েছে, এক বাদরদলের সংস্পর্শ পেয়েছে সে।

 

Advertisement

ব্যাপারটা ঠিক কী? ঘটনাটি জাপানের। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানকার চিড়িয়াখানার একটি বাঁদরছানার কিছু ছবি ও ভিডিও। সেখানে দেখা যায়, একটি পুতুল ওরাং ওটাংয়ে মজে সে। কখনও খেলছে, কখনও কোলে মাথা দিয়ে শুয়ে। তারপরই জানা গিয়েছিল খুদের দুঃখের কাহিনী। গত জুলাইয়ে জন্ম ওই বাঁদরছানার। কিন্তু জন্মের পরই ছোট্ট পুঞ্চকে দূরে সরিয়ে দিয়েছিল মা। ফলে জন্মের পর থেকেই মায়ের আদর, উষ্ণতা পায়নি সে। অন্য বাঁদরেরাও তাকে কাছে টানেনি। ফলে একাকিত্ব গ্রাস করছিল ছোট্ট প্রাণটিকে। এরপরই চিড়িয়াখানার কর্মীরা বাঁদরছানার জন্য একটি সফট টয় কিনে আনেন। দিয়ে দেওয়া হয় তার খাঁচায়। এরপরই তাকে নিয়েই মেতে ওঠে সে।

গত জুলাইয়ে জন্ম ওই বাঁদরছানার। কিন্তু জন্মের পরই ছোট্ট পুঞ্চকে দূরে সরিয়ে দিয়েছিল মা। ফলে জন্মের পর থেকেই মায়ের আদর, উষ্ণতা পায়নি সে। অন্য বাঁদরেরাও তাকে কাছে টানেনি। ফলে একাকিত্ব গ্রাস করছিল ছোট্ট প্রাণটিকে।

Little monkey of Japan's zoo Poonch finally found love
অবশেষে কোল পেল পুঞ্চ। ছবি-সোশাল মিডিয়া।

এছাড়া চিড়িয়াখানার কর্মীদের সঙ্গেও তার বন্ধুত্ব তৈরি হয়েছিল। খাবার দিতে এলেই তাঁদের কোলে উঠে পড়ত পুঞ্চ। কারণ সে খুঁজত উষ্ণতা। সেই ভিডিও দেখে কেঁদে ভাসিয়েছেন অনেকেই। অবশেষে কোল পেল বাঁদরছানা। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি বাঁদরের কোলে পুঞ্চ। বাঁদরটি তার মা, নাকি অন্য কেউ, তাঁদের বয়সের ফারাক কতটা, সবটাই অজানা। তবে অবশেষে একটা প্রাণকে সঙ্গী হিসেবে পেয়ে পুঞ্চ যে খুশি, তা তার আচরণেই স্পষ্ট।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.