দীর্ঘ ৯ বছর নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। কিন্তু সেই চাকরি ছেড়ে বর্তমানে অটো চালকের পেশা বেছে নিয়েছেন ওই তরুণী। কিন্তু কেন? নিজেই একথা জানালেন তিনি।
সম্প্রতি ওই তরুণীর ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে তিনি জানিয়েছেন, দীর্ঘ ৯ বছর একটি নামী তথ্যপ্রযুক্তি সংস্থায় তিনি ম্যানেজার হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু ‘যান্ত্রিক’ জীবনে বীতশ্রদ্ধ হয়ে উঠেছিলেন তিনি। পুরুষ-শাসিত একটি পেশায় কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল, সেকথাও ভাগ করে নিয়েছেন তরুণী। তাঁর কথায়, “পুরুষ-শাসিত পেশায় কাজ করতে গিয়ে একজন নারী ঠিক যে যে সমস্যার মুখে পড়েন, সেগুলির সবকটির মধ্যে দিয়েই আমাকে যেতে হয়েছে।” তিনি আরও বলেন, “নিত্যদিন অতিরিক্ত কাজের চাপ, মানসিক পীড়ায় জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। সেই কারণেই চাকরি ছাড়তে আমি বাধ্য হয়েছি।”
আরও পড়ুন:
View this post on Instagram
তরুণী জানিয়েছেন, অটো চালিয়ে তিনি এখন মাসে ৬০ হাজার টাকা আয় করেন এবং তিনি এখন সুখে জীবনযাপন করছেন। তিনি স্পষ্ট করেছেন, মানুষ প্রায়ই নাম, যশ, পদমর্জাদা ইত্যাদির পিছনে ছোটে। কিন্তু জীবন কোথায় তৃপ্তি পাচ্ছে, সেটাই মূল বিষয়। তাঁর কথায়, “সব সাফল্যের গল্প একরকম হয় না। কখনও কখনও প্রতিপত্তির চেয়ে শান্তিকে বেছে নেওয়াই হল সাহসী সিদ্ধান্ত।” তাঁর ভিডিওটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই তরুণীকে প্রশংসা এবং সম্মানে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
সর্বশেষ খবর
-
আচমকা কমে যায় প্লেটলেট, দমদমে ডেঙ্গিতে মৃত ১০ বছরের নাবালক
-
প্রথমবার কলকাতার ‘যিশু পাড়া’য় দেবী দুর্গার আরাধনা, পুজোর ৬দিনই বিরাট চমক!
-
অ্যাকশন দৃশ্য কাঁপিয়েছেন সাতমাসের অন্তঃসত্ত্বা কিয়ারা, গর্ভবতীদের কতটা ব্যায়াম করা উচিত?
-
আইন না মেনে কর্নাটকে বন্দে মাতরম আংশিক গাওয়ার সিদ্ধান্ত! কংগ্রেসকে ‘দেশবিরোধী’ তোপ বিজেপির
-
যত বড় ভুঁড়ি, তত দর! সবচেয়ে মোটা পুরুষই পান ‘হিরো’র খেতাব, আজব এই উৎসবের কথা জানেন?