Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Punch

পুঞ্চকে দেখতে বেসামাল ভিড় জাপানের চিড়িয়াখানায়! ‘সঙ্গী’ ওরাংওটাং-ও বিকোচ্ছে রমরমিয়ে

নির্ধারিত দামের ১৬ গুণ দামেও কেউ কেউ কিনেছেন 'ভাইরাল' পুতুলটি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ২১:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ২১:০৭

options
link
পুঞ্চকে দেখতে বেসামাল ভিড় জাপানের চিড়িয়াখানায়! ‘সঙ্গী’ ওরাংওটাং-ও বিকোচ্ছে রমরমিয়ে zoom
ছোট্ট বাঁদরছানা পুঞ্চ এখন 'সেনসেশন'।
Advertisement

ছোট্ট বাঁদরছানা পুঞ্চ ও তার পুতুল ওরাং ওটাংয়ের ভিডিও এই মুহূর্তে ভাইরাল গোটা বিশ্বে। এরপর থেকেই জাপানের চিড়িয়াখানায় বেসামাল ভিড় পুঞ্চকে দেখতে! সে এখন ইন্টারনেট সেনসেশন। এদিকে ভাইরাল ভিডিওর সৌজন্যে পুঞ্চের মতোই জনপ্রিয় হয়ে গিয়েছে ওই পুতুল ওরাং ওটাং! জানা গিয়েছে, ওই বিশেষ ব্র্যান্ডের ওরাং ওটাং হু হু করে বিকোতে শুরু করেছে। বিশেষ করে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকায়!

ব্যাপারটা ঠিক কী? ঘটনাটি জাপানের। সম্প্রতি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেখানকার চিড়িয়াখানার একটি বাঁদরছানার কিছু ছবি ও ভিডিও। সেখানে দেখা যায়, একটি পুতুল ওরাং ওটাংয়ে মজে সে। কখনও খেলছে, কখনও কোলে মাথা দিয়ে শুয়ে। তারপরই জানা গিয়েছিল খুদের দুঃখের কাহিনি। গত জুলাইয়ে জন্ম ওই বাঁদরছানার। কিন্তু জন্মের পরই ছোট্ট পুঞ্চকে দূরে সরিয়ে দিয়েছিল মা। ফলে জন্মের পর থেকেই মায়ের আদর, উষ্ণতা পায়নি সে। অন্য বাঁদরেরাও তাকে কাছে টানেনি। ফলে একাকিত্ব গ্রাস করছিল ছোট্ট প্রাণটিকে। এরপরই চিড়িয়াখানার কর্মীরা বাঁদরছানার জন্য একটি সফট টয় কিনে আনেন। দিয়ে দেওয়া হয় তার খাঁচায়। এরপর তাকে নিয়েই মেতে ওঠে সে। ভিডিওয় এই বাঁদর শাবকের সরল ভালোবাসায় মুগ্ধ সকলে। অনেকেই চোখের জল ফেলছেন।

Advertisement

জানা গিয়েছে, জন্মের ৭ মাস পর কোল পেয়েছে পুঞ্চ। জানা গিয়েছে, এক বাঁদরদলের সংস্পর্শ পেয়েছে সে। এদিকে চিড়িয়াখানায় ভিড় উপচে পড়তে শুরু করেছে। এক পাকিস্তানি ব্যক্তি একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে গভীর চোখের ছোট্ট বাঁদরছানাটিকে দেখতে কীভাবে মানুষের দঙ্গল ভিড় জমিয়েছে সেখানে।

এদিকে একই ভাবে মানুষের ভালোবাসা পাচ্ছে পুঞ্চের পুতুলটিও! আইকিয়া সংস্থার তৈরি জঙ্গলস্কগ ব্র্যান্ডের ওরাংওটাংটির বিক্রি বেড়েছে কয়েকগুণ! বিশ্বব্যাপী আইকিয়ার স্টোর পরিচালনাকারী ইংকা গ্রুপের বাণিজ্যিক ব্যবস্থাপক জাভিয়ের কুইনোনেস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই ওরাংওটাং খেলনার বিক্রি লাফিয়ে বেড়েছে। চাহিদা বাড়ার ফলে ৩২৮ ডলারেও পুতুলটি বিক্রি হয়েছে এক রিসেল ওয়েবসাইটে। অর্থাৎ নির্ধারিত দামের ১৬ গুণ দামে!

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.