সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিরুপতি মন্দিরে ১ কোটি ২ লক্ষ টাকার ব্লেড দান করলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। তিরুমালা তিরুপতি দেবস্থানে বছরভর ‘কল্যাণকাট্টাস’ রীতি পালিত হয়ে থাকে। এই রীতি অনুযায়ী নিজের এবং প্রিয়জনের কল্যাণ কামনায় কেশ দান করেন পুণ্যার্থীরা। সেই মুণ্ডন অনুষ্ঠানে এই ১ কোটি ২ লক্ষ টাকার ব্লেড ব্যবহার হবে বলে জানা গিয়েছে।
ভারত তথা গোটা বিশ্বের অন্যতম ধনী মন্দির হল তিরুপতি। সারা বছর ভক্ত সমাগমে পূর্ণ থাকে দেবভূমি। সেখানেই কোটি টাকার ব্লেড দান করলেন হায়দরাবাদের ধনকুবের ব্যবসায়ী বি শ্রীধর। এক বিবৃতিতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, হায়দরাবাদের ব্যবসায়ী বি শ্রীধর তিরুমালা তিরুপতি দেবস্থানমে ১.২ কোটি টাকা মূল্যের অর্ধেক ব্লেড দান করেছেন।”
টিডিডি চেয়ারম্যান বি আর নাইডু জানিয়েছেন, ‘কল্যাণকাট্টাস’ বা মুণ্ডন অনুষ্ঠানের জন্য বছরে ১.১ কোটি টাকার ব্লেডের প্রয়োজন হয়ে থাকে। প্রতিদিন গড়ে ৪০ হাজার পুণ্যার্থী মঙ্গলকামনায় কেশ দান করে থাকেন। শ্রীধরের দানের ফলে আগামী গোটা বছর ব্লেডের প্রয়োজন মিটবে। উল্লেখ্য, মুণ্ডন প্রক্রিয়ার জন্য মন্দির কর্তৃপক্ষের নিযুক্ত কয়েক হাজার ক্ষৌরকার রয়েছেন। যারা সারাদিন কাজ করেন।
সর্বশেষ খবর
-
মূত্রনালিতে আটকে হেয়ার পিন! মুর্শিদাবাদ মেডিক্যালে নজিরবিহীন অস্ত্রোপচার বছর তেইশের যুবকের
-
মেয়ে ‘খুনি’, হৃদরোগে আক্রান্ত সিয়ার বাবা! মা বলছেন, ‘ওকে মৃত্যুদণ্ড দিক…’
-
দুর্যোগ কাটতেই তারাতলায় ফের উদ্ধারকাজ শুরু, নাইট ভিশন ক্যামেরায় চলছে তল্লাশি
-
‘৫ জন থাকলেও ধর্মতলায় যাব’, ২১ জুলাইয়ের প্রস্তুতি সভায় ঘোষণা মমতার
-
সিএবিতে ফের নাটক! অ্যাপেক্স সদস্যের আচমকা ইস্তফা চাপ বাড়াল সহ-সভাপতির উপর