Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
Most Talkative Animals

কথা বলায় এদের জুড়ি মেলা ভার, এই ৫ প্রজাতির প্রাণীর বাক্যালাপ পিছনে ফেলে দেয় মানুষকেও!

কথোপকথন মানুষের থেকেও অনেক বেশি সমৃদ্ধ পশুপাখি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ১৬:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৫, ২০২৬, ১৬:২৭

options
link
কথা বলায় এদের জুড়ি মেলা ভার, এই ৫ প্রজাতির প্রাণীর বাক্যালাপ পিছনে ফেলে দেয় মানুষকেও! zoom

পরপর শব্দ সাজিয়ে মনের ভাব প্রকাশে রক্ত মাংসের মানুষের জুড়ি মেলা ভার, এমনটাই ভাবেন নিশ্চয়ই? এই ধারণা কিন্তু মোটেই পুরোপুরি ঠিক নয়। ভাবছেন নিশ্চয়ই এ কেমন কথা? জানেন কি কথোপকথন মানুষের থেকেও অনেক বেশি সমৃদ্ধ পশুপাখি? কিছু প্রাণী এমনভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে যা মানুষের ভাষার মতোই পরিশীলিত। চলুন আজ জেনে নেই কোন পাঁচ পশুপাখি মানুষের মতোই বা তাঁদের থেকেই সুন্দরভাবে কথা বলে সঙ্গীদের সঙ্গে।

টিয়াপাখি- সকলেই টিয়াপাখির সঙ্গে পরিচিত। সবুজ রঙা এই পাখি যে কথা বদতে পারদর্শী তা সকলেই জানেন। তাদের অনুকরণের পদ্ধতি সকলেরই ভীষণ প্রিয়। শুধু অনুকরণ কেন, সুন্দর করে নিজেদের দাবি-দাওয়া জানাতেও ওরা পারদর্শী। জানেন কি আফ্রিকান গ্রে প্যারোট একশোরও বেশি শব্দ শিখে নিতে পারে সহজেই। তাঁরা যে কোনও কথার প্রেক্ষাপট বুঝতে পারে, সহজ বাক্য তৈরি করতে পারে। আপনি যদি কোনও কথা বলেন, তা বুঝে আবেগপূর্ণভাবে কথোপকথনও চালিয়ে যেতে পারে তারা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
আফ্রিকান গ্রে প্যারোট। ফাইল ছবি।

ডলফিল- প্রচুর কথা বলতে পারা প্রাণীদের তালিকায় রয়েছে ডলফিন। মূলত শিস ও শরীরী ভাষায় এরা অপরের সঙ্গে কথা বলে। এদের শিসের ধরণ আলাদা। যা দিয়ে নিজেরা একে অপরকে সহজেই চিনে নেয়। মূলত শিকার ও চলাচলের সময় এরা অনবরত কথা বলতে থাকে। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কথোপকথনে ডলফিনই সকলের থেকে এগিয়ে।

ডলফিন। ফাইল ছবি।

সংবার্ড- সর্বোচ্চ কথা বলা প্রাণীদের মধ্যে রয়েছে সংবার্ড প্রজাতির পাখি। রবিন থেকে শুরু করে নাইটিঙ্গেল, সংবার্ডরা সঙ্গীদের আকর্ষণ করতে, শিকারীদের থেকে সতর্ক করতে ও অঞ্চল চিহ্নিত করতে জটিল কণ্ঠস্বর তৈরি করে। জানা যাচ্ছে, কিছু প্রজাতি শত শত অনন্য সুর তৈরি ও মুখস্থ করতে পারে। যা তাদের কথাবার্তা অর্থবহ করে তোলে।

হাতি- জানেন কীভাবে নিজেদের মধ্যে কথা বলে দাঁতালরা? চাপা গর্জনের মাধ্যমে। এমনভাবে তারা কথা বলে যা মানুষের কান অবধি পৌঁছনো সম্ভব নয়। জঙ্গলে দীর্ঘপথ পাড়ি দেওয়ার সময় একে অপরের সঙ্গে এভাবেই যোগাযোগ রেখে কিলোমিটারের পর কিলোমিটার এগিয়ে যায়। দাঁতালের যেভাবে নিজেদের এক্সপ্রেস করতে পারে সেই ক্ষমতা অন্য প্রাণীদের নেই বললেই চলে।

সন্তানদের সঙ্গে দাঁতাল। ফাইল ছবি।

প্রেইরি কুকুর- প্রেইরি কুকুরের বিজ্ঞানসম্মত নাম সাইনোমিস। এটি উত্তর আমেরিকার পাঁচ প্রজাতির গর্তের ইঁদুরের একটি। প্রাণীজগতের মধ্যে সবচেয়ে উন্নত ভাষা এদের। এরা নিজেদের আওয়াজের মাধ্যমে শিকারীদের আকার, আকৃতি, রঙ এবং গতি বর্ণনা করতে পারে।

প্রেইরি কুকুর। ফাইল ছবি।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.