Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Mutahar Anas

কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! জানেন ভাইরাল ক্লিপের মুতাহার আসলে কে?

কীভাবে ভাইরাল হয় মোতাহারের হাসি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৬:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৬:৪০

options
link
কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! জানেন ভাইরাল ক্লিপের মুতাহার আসলে কে? zoom
কন্টেন্ট ক্রিয়েটর মুতাহার আনাস।
Advertisement

কানে হেডফোন, অট্টহাসিতে ফেটে পড়ছেন যুবক! সোশাল মিডিয়ায় বুঁদ প্রজন্মের এমন কেউ নেই, যে তাঁকে চেনে না। যে কোনও হাসির ভিডিওতে তাঁর দেখা মিলবেই। বন্ধুদের সঙ্গে মজার চ্যাটে চালাচালি হয় তাঁর স্টিকার। কিন্তু জানেন কি কে এই যুবক? কীভাবেই বা ভাইরাল হয়ে গেল তাঁর হাসি?

শুধু হাসি নয়, নিজেও প্রবল জনপ্রিয় ওই যুবক। নাম মুতাহার আনাস (Mutahar Anas)। পেশায় কনটেন্ট ক্রিয়েটর। কানাডার অন্টারিওর টরেন্টোয় থাকেন তিনি। এই ভারতীয়-কানাডিয়ান ক্রিয়েটরের ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা দশ লাখের বেশি। ইউটিউবে তাঁর ফলোয়ার প্রায় চল্লিশ লক্ষ। মোতাহারের ইউটিউব চ্যানেলের নাম ‘Some Ordinary Games’। মূলত গেম ও টেকনোলজি সংক্রান্ত ভিডিও পোস্ট করেন তিনি। যার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Mutahar Anas is an Indian-Canadian content creator
কন্টেন্ট ক্রিয়েটর মোতাহার আনাস।

কিন্তু কীভাবে ভাইরাল হল মোতাহারের হাসি? সালটা ২০১৬। ইউটিউবে লাইভ গেম খেলছিলেন তিনি। সেই সময়ই আচমকা অদ্ভুত কায়দায় অট্টহাসি হেসে ওঠেন তিনি। কিন্তু সেই সময় কিছুই হয়নি। পরবর্তীকালে কোনও এক ক্রিয়েটরের নজরে পড়ে সেই হাসি। এরপরই শুধু হাসি টুকু কেটে সেই ক্লিপটি পোস্ট করা হয়। ধীরে ধীরে ভাইরাল হয়ে যায় মোতাহারের হাসি। এখন যে কোনও প্ল্যাটফর্মের মজার ভিডিও হলেই তাতে দেখা যায় সেই হাসির। মোতাহারের ওই ক্লিপ ছাড়া কমেডি ভিডিও? ভাবতেই পারেন না ক্রিয়েটররা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.