Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Calf

মা ভেবে গরুর ছবি থেকে দুধপানের চেষ্টা বাছুরের! ভাইরাল ভিডিওর সত্যিটা কী?

সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে জোর শোরগোল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৯:০৬

options
link
মা ভেবে গরুর ছবি থেকে দুধপানের চেষ্টা বাছুরের! ভাইরাল ভিডিওর সত্যিটা কী? zoom
ছবিতে গরুকে মা ভেবে দুধ খাওয়ার চেষ্টায় বাছুর। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

রাস্তায় সিগন্যালে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। তারই মাঝে রাস্তা দখল করল বাছুর। লক্ষ্য সামনের গাড়ির পিছনে থাকা গরুর ছবি। ওই গরুর বাঁটে মুখ দিয়ে দুধ খাওয়ার ক্রমাগত চেষ্টা করে বাছুর। সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল এই ভিডিও। তবে এই ভিডিওটির সত্যতা নিয়ে উঠেছে প্রশ্ন।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ইনস্টাগ্রামে প্রথমে এই ভিডিওটি শেয়ার করা হয়। জানা গিয়েছে, ওই গাড়িটি ডেয়ারি সংস্থার। তাই তার পিছনে হৃষ্টপুষ্ট গরুর ছবি দেওয়া ছিল। বাছুর অবশ্য নিজের মায়ের সঙ্গে গাড়িতে থাকা গরুর কোনও ফারাক খুঁজে পায়নি। সে কারণেই গরুর দুধ খেতে যায় সে। ভিডিওটি শেয়ার করা মাত্রই তড়িৎ গতিতে ভাইরাল হয়ে যায়। যা দেখে মন কাঁদে নেটিজেনদের। কেউ কেউ দাবি করেন, গরুর দুধ মানুষের কাজে বেশিমাত্রায় ব্যবহার হওয়ার ফলে যার সত্যিকারের অধিকার সেই বাছুরই বঞ্চিত হচ্ছে। সে কারণেই গরুকে দেখে নিজেকে সামলাতে পারেনি। দুধ ভেবে খাওয়ার চেষ্টা করে বাছুরটি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যদিও পরে জানা গিয়েছে, এই ভিডিওটি বাস্তবে ঘটেনি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-কে কাজে লাগিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। আসলে ছবিটির কোথাও গাড়ির নম্বর প্লেটে ‘কেএল’ দেখা গিয়েছে। আবার কোথাও দেখা গিয়েছে ‘আরএল’। ছবিতে থাকা তেলেঙ্গানার ডেয়ারি সংস্থা ‘বিজয়া ডেয়ারি’র লোগোটিও নকল। ডেয়ারি সংস্থার ট্যাগলাইনও ভুলে ভরা। এই তিন কারণেই স্পষ্ট ভাইরাল এই ভিডিও আদতে সত্যি নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া সমস্ত ভিডিও দেখে বিশ্বাস করবেন না। অবশ্যই আগে তা যাচাই করে নিন।

দেখুন ভাইরাল ভিডিও:

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.