Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Delhi

রাতের শহরে তরুণী অটোয় উঠতেই পর্ন দেখা শুরু চালকের! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড়

কী জানালেন তরুণী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০২৬, ২০:২৭

options
link
রাতের শহরে তরুণী অটোয় উঠতেই পর্ন দেখা শুরু চালকের! ভাইরাল ভিডিও ঘিরে নিন্দার ঝড় zoom
রাতের শহরে তরুণী অটোয় উঠতেই পর্ন দেখা শুরু চালকের!
Advertisement

রাতের দিল্লিতে অটো সফর করতে গিয়ে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন তরুণী। তিনি ওঠার পরই নাকি হঠাৎ মোবাইলে পর্ন চালিয়ে দেন চালক। বুকিং অ্যাপে বিষয়টা জানালেও কোনও কাজ হয়নি বলেই দাবি। তরুণী গোটা ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করতেই নিন্দার ঝড়।

ব্যাপারটা ঠিক কী? জানা গিয়েছে, ঘড়ির কাঁটায় ঠিক ন’টা নাগাদ সফদরজং থেকে মডেল টাউন যাওয়ার জন্য একটি অ্যাপে অটো বুক করেন তরুণী। সিগনালে অটো দাঁড়ায়। তখন পাশের এক মহিলা বাইক চালক তরুণীকে জানান, অটোচালক মোবাইলে পর্নোগ্রাফি দেখছেন। কথাটা শোনামাত্রই মোবাইল লুকিয়ে ফেলেন চালক। তরুণী জানান, তিনি যেখানে যাচ্ছিলেন এলাকাটা শুনশান। তাই চালককে কিছু বলেননি তিনি। তবে যে অ্যাপের মাধ্যমে অটো বুক করেছিলেন সেখানে অভিযোগ জানান। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। এরপর চালককে সরাসরি প্রশ্ন করেন তিনি। যদিও তিনি বিষয়টা স্বীকার করেননি। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই গোটা ঘটনার বিবরণ-সহ ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেন তরুণী। বিদ্যুতের গতিতে তা ছড়িয়ে পড়ে। নিন্দার ঝড় ওঠে। সেই পোস্টে অটো বুকিং অ্যাপের তরফে জানানো হয়, পরবর্তীতে ওই চালককে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সঠিক সময়ে কোনও পদক্ষেপ না করতে পারায় ক্ষমা চেয়ে সংস্থা জানায়, যাত্রীদের নিরাপত্তাই তাঁদের অগ্রাধিকার। উল্লেখ্য, ২০১২ সালে নির্ভয়া কাণ্ড দেখেছে দিল্লি। তারপর নারী নিরাপত্তা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। তারপরও একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটেছে রাজধানীতে। এবার ফের শিরোনামে সেই দিল্লি। 

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Logical Indian (@thelogicalindian)

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.