সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেটে অসহ্য যন্ত্রণা! ব্যথায় কাতর কৃষক দ্বারস্থ হয়েছিলেন ডাক্তারের। পরীক্ষা করতেই সকলের চক্ষু চড়কগাছ। দেখা গেল তাঁর মলদ্বারে ঢুকে রয়েছে আস্ত লাউ! এমনই এক ঘটনায় শোরগোল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ছাতারপুর জেলা হাসপাতালে। তবে স্বস্তির বিষয়, অস্ত্রোপচার করে লাউটি বের করে আনা সম্ভব হয়েছে। ওই ব্যক্তি বিপন্মুক্ত বলেই জানাচ্ছেন চিকিৎসকরা।
খাজুরাহোর বাসিন্দা ওই কৃষক গত কয়েকদিন ধরেই অসহ্য পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। প্রায় অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। দেখা যায় দেড় ফুট লম্বা লাউ ঢুকে গিয়েছে ওই কৃষকের মলদ্বারে। আর তার তাঁর মলদ্বারের ত্বক বিশ্রী ভাবে ছিঁড়ে গিয়েছে। গত ২১ জুলাই ২ ঘণ্টা ধরে জটিল এক অস্ত্রোপচার হয়। বের করে আনা হয় লাউটি। চিকিৎসকরা জানিয়েছেন, এখন ভালো আছেন ওই কৃষক। মনোজ চৌধুরী, আশিস শুক্লা, নন্দকিশোর জাটভ এবং সঞ্জয় মৌর্যর মতো নামী চিকিৎসকরা ওই জটিল অস্ত্রোপচার করেন বলে জানা গিয়েছে।
[আরও পড়ুন: সুপ্রিম নির্দেশের পর নতুন করে প্রকাশিত নিট ইউজি-র ফল]
কিন্তু তাঁর মলদ্বারে লাউ ঢুকল কী করে? তা অবশ্য এখনও জানা যায়নি। তবে আপাত ভাবে মনে করা হচ্ছে ওই কৃষক মানসিক অসুখে ভুগছেন। আর তার ফলেই তিনি কোনওভাবে লাউটি মলদ্বারে ঢুকিয়ে ফেলেন। তবে ওই কৃষককে জিজ্ঞাসা করা হলে তিনি অবশ্য কিছুই পরিষ্কার করে বলতে পারেননি। সঠিক কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
[আরও পড়ুন: পিছিয়ে গেল দিল্লি সফর, নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মমতা?]
সর্বশেষ খবর
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?
-
‘স্মৃতিভ্রংশে’ ভুগছিল চ্যাটজিপিটি, সতর্ক ওপেনএআই, এবার আপনাকে ভুলবে না চ্যাটবট!