Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Bihar

ছিল এটিএম, হয়ে গেল সেলুন! বিহারে টাকা তুলতে গিয়ে মাথায় হাত গ্রাহকদের

ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে কীভাবে এটিএম কাউন্টারের ভিতরে জ্বলজ্বল করছে চেয়ার, আয়না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৬:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৬:৪৯

options
link
ছিল এটিএম, হয়ে গেল সেলুন! বিহারে টাকা তুলতে গিয়ে মাথায় হাত গ্রাহকদের zoom
ঘটনা বিহারের দানাপুর এলাকার।

এটিএম কাউন্টারের ভিতরে টাকা তুলতে গিয়ে অনেক সময়ই হতাশ হতে হয়। দেখা যায় যন্ত্রটি খারাপ। কিংবা নগদ অর্থ কিছুই নেই। কিন্তু তা বলে আপনি যদি দেখেন, কাউন্টারের ভিতরে রয়েছে আস্ত সেলুন, তাহলে? এটা স্রেফ অস্বস্তির নয়, বিস্মিত হওয়ার মতোই ব্যাপার বটে। বিহারে সম্প্রতি এমনই এক এটিএম-সেলুনের দেখা মিলল! যা দেখে নেটিজেনদের প্রশ্ন, ব্যাপারটা কী?

ঘটনা বিহারের দানাপুর এলাকার। সেখানকার রূপাসপুরে এখন ভাইরাল ‘সেলুন-এটিএম’। ভাইরাল হওয়া সেই ভিডিওয় দেখা যাচ্ছে, কাউন্টারটির মাথার কাছে লেখা রয়েছে এসবিআই, সঙ্গে লোগো। কিন্তু কাচের দরজার ওপারে স্পষ্ট দেখা যাচ্ছে সেলুন। রয়েছে আয়না, চেয়ার ও অন্যান্য সরঞ্জাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, আসলে ওখানে এটিএমই ছিল। যা কয়েক মাস আগে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্যত্র। কিন্তু এটিএমের মাথার লোগো সরানো হয়নি। এদিকে সেই জায়গাটি ভাড়া দিয়ে দেওয়া হয়েছে এক সেলুনকে। সেই ক্ষৌরকার ব্যবসাও শুরু করে দিয়েছেন। ফলে সাধারণ মানুষরা চমকে উঠছেন এটিএমের ভিতরে সেলুন দেখে।

স্বাভাবিক ভাবেই নেটপাড়ায় এখন রসিকতা শুরু হয়েছে এহেন সেলুন দেখে। কেউ কেউ বলছেন, দ্রুত টাকা তুলতে গিয়ে অনেকে হয় চুল ছেঁটে ফিরে আসছেন। অনেকে একে দেশি ‘জুগাড়’ বলেও কটাক্ষ করছেন। অনেকেই ভিডিও পাঠিয়ে বন্ধুদের রসিকতা করে জানতে চাইছেন, এই সেলুনে চুল কাটবেন কিনা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.