Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Andhra Pradesh

এক প্যাকেট গাঁজার দাবিতে মোবাইল টাওয়ারে চড়লেন যুবক, কী ঘটল তারপর? ভাইরাল ভিডিও

ওই যুবকের নাম হনুমান্থি। তিনি স্থানীয় মোবাইল টাওয়ারে উঠে পড়ে মাতৃভাষা তেলেগুতে চিৎকার করতে শুরু করেন--- "আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে এক প্যাকেট গাঁজা দিন।"

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:১২

options
link
এক প্যাকেট গাঁজার দাবিতে মোবাইল টাওয়ারে চড়লেন যুবক, কী ঘটল তারপর? ভাইরাল ভিডিও zoom
ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
Advertisement

‘শোলে’ সিনেমায় বাসন্তির সঙ্গে বিয়ের দাবিতে জলের ট্যাঙ্কে চড়ে বসেছিল বিরু। অন্ধ্রপ্রদেশে এক যুবক এক প্যাকেটে গাঁজার দাবিতে স্থানীয় মোবাইল টাওয়ারে চড়ে বসেন। বারবার হুমকি দিতে থাকেন, গাঁজা না দিলে টাওয়ার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন তিনি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। শেষ পর্যন্ত পুলিশ এসে ভুলিয়ে ভালিয়ে উঁচু টাওয়ার থেকে যুবককে নামায়। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটাগরিকদের একাংশ যেমন বিষয়টিকে মজার ছলে নিচ্ছেন, অনেকে আবার মাদকাশক্তির পরিণতি বিষয়ে গুরুগম্ভীর মন্তব্যও করেছেন।

পুলিশ জানিয়েছে, রাজ্যের প্রকাশম জেলার ঘটনা। ওই যুবকের নাম হনুমান্থি। তিনি স্থানীয় মোবাইল টাওয়ারে উঠে পড়ে মাতৃভাষা তেলেগুতে চিৎকার করতে শুরু করেন— “আমি আপনাদের পায়ে পড়ছি, দয়া করে এক প্যাকেট গাঁজা দিন।” যুবকের চেঁচামেচিতে মোবাইল টাওয়ারের নিচে ভিড় জমে ওঠে। সকলে আতঙ্কিত হয়ে পড়েন, যুবকের বাস্তবিক ঝাঁপ দিলে বিপদ ঘটে যাবে। বারবার তাঁকে নেমে আসতে অনুরোধ করলেও কাজ হচ্ছিল না।

খবর যায় পুলিশ এবং জরুরি পরিষেবা দলের কাছে। ঘটনাস্থলে পৌঁছে যুবককে নামাতে নানা কৌশল করেন তারা। একটানা অনেকটা সময় কথা বলার পর, মৌখিকভাবে শর্ত মানার কথা বলায় যুবকের মন গলে। এর পরেই নিচে নামে। পুলিশের তরফে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে হুনুমান্থি নামের যুবককে। সেখানে তাঁর শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পরীক্ষা হবে। পুলিশের সন্দেহ যে, যুবক মানসিক যন্ত্রণায় ভুগছিল অথবা মাদকাসক্ত ছিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.