Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
AI

হস্তমৈথুন বিশেষজ্ঞ খুঁজছে নতুন এআই সংস্থা! বেতন মাসে ২ লক্ষ টাকা, কাজটা ঠিক কী?

'পয়সা লাগবে না, বিনামূল্যেই করব চাকরি', বলছেন কোনও কোনও নেটিজেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৩:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২৬, ১৩:২৯

options
link
হস্তমৈথুন বিশেষজ্ঞ খুঁজছে নতুন এআই সংস্থা! বেতন মাসে ২ লক্ষ টাকা, কাজটা ঠিক কী? zoom
ছবি এআই নির্মিত।
Advertisement

এআই ক্রমশ ঢুকে পড়েছে মানুষের মনের অন্দরমহলে। ধীরে ধীরে দৈনন্দিন রোজনামচার খুঁটিনাটির সঙ্গে জড়িয়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার জানা গেল, নিভৃতে হস্তমৈথুনের মুহূর্তেও সে থাকতে চাইছে মানুষের কাছে! আর সেই কারণেই দরকার পড়েছে হস্তমৈথুন বিশেষজ্ঞের। যাঁরা বাড়িয়ে দেবেন সাহায্যের হাত। ‘জোই এআই’ নামের এক নতুন মার্কিন এআই সংস্থা এক্স হ্যান্ডলে রীতিমতো বিজ্ঞাপন দিয়েছেন কর্মখালির। জানিয়েছে, এক-দু’জন নয়, দশজন হস্তমৈথুন বিশেষজ্ঞ খুঁজছে তারা। এবং বেতনও রীতিমতো চোখ কপালে তোলা। মাসে ২ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তা ১ লক্ষ ৯১ হাজার টাকা!

কিন্তু কাজটা ঠিক কী হবে এই বিশেষজ্ঞদের? সংস্থার বিজ্ঞাপনে তাও পরিষ্কার করে দেওয়া হয়েছে। নিজেদের অভিজ্ঞতা (হস্তমৈথুনের) সম্পর্কে মতামত দিতে হবে। এবং মানসিক চাপ, ঘুম ও মুডের ওপর এর প্রভাব নথিবদ্ধ করতে হবে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সংস্থার ‘ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন’-এর হেড জুলি লেভিন জানিয়েছেন, এই বিজ্ঞাপন কোনও ‘ফেক’ বিজ্ঞাপন নয়। বরং একশো শতাংশ সত্যি।

Advertisement

তিনি জানিয়েছেন, আবেদনকারীদের হতে হবে ‘স্পষ্টভাষী, পর্যবেক্ষণক্ষম এবং সহজে লজ্জা না পাওয়া ব্যক্তি’। নিজেদের অনুভূতিকে বর্ণনা করতে হবে মদ বিশেষজ্ঞরা যেভাবে ওয়াইন বর্ণনা করেন তার চেয়েও ভালোভাবে। আসলে মূল কাজটাই হল এআই ভয়েস-গাইডেড সেশনগুলো পরীক্ষা করা ও সেগুলোর ওপর মতামত দেওয়া। সংস্থার করা প্রশ্নগুলিরও জবাব দিতে হবে। যেমন, এআইয়ের কণ্ঠস্বর উদ্দিষ্ট মেজাজের সঙ্গে মিলছে কিনা ইত্যাদি। ‘জোই এআই’ চাইছে ‘ডেইলি গাইডেড মাস্টারবেশন’-এর মতো নতুন ফিচার নিয়ে আসচে। এতে এআই শুধুমাত্র একটি নতুনত্বের অভিজ্ঞতা না হয়ে, মানুষের দৈনন্দিন সুস্থতার রুটিনের একটি আরও স্বতঃস্ফূর্ত অংশ হয়ে উঠবে বলেই আশা লেভিনের।

প্রসঙ্গত, হস্তমৈথুন একটি স্বাভাবিক ও স্বাস্থ্যকর যৌন প্রক্রিয়া। নিয়মিত ও নিয়ন্ত্রিত হস্তমৈথুনের নানা ভালো দিক রয়েছে। যেমন এর ফলে শরীর থেকে এন্ডোরফিন ও অক্সিটোসিনের মতো হরমোনের নিঃসরণ হওয়ায় মানসিক চাপ ও দুশ্চিন্তা কমে। পাশাপাশি গভীর ও ভালো ঘুমও হয়। এও দেখা গিয়েছে, নিয়মিত বীর্যপাত পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.