সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুমোতে কে না ভালোবাসে। ভিড় বাস হোক বা ট্রেন একটু ঝিমিয়ে নেওয়ার জায়গা পেলে মন্দ হয় না। কিন্তু সাধের ঘুমের জন্য এমনও যে কেউ করতে পারে তা এই মহিলাকে না দেখলে জানা যেত না। একটু শান্তিতে ঘুমাবেন বলে প্লেনের সিট ছেড়ে সটান উঠে পড়েছেন ওভারহেড বিনে! এমনকি বেশ আরামে শুয়েও পড়েছেন ওইটুকু জায়গায়। মহিলার এমন কাণ্ড দেখে হতবাক নেটিজেনরা।
এই অদ্ভুত ঘটনা ঘটেছে, আমেরিকার সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি ফ্লাইটে। সেখান থেকেই টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা ইতিমধ্যেই ৫০ লক্ষ মানুষ দেখে ফেলেছেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক মহিলা যাত্রী বসার আসন ছেড়ে ওভারহেড বিনে ঢুকে শুয়ে রয়েছেন। আর তাঁর কীর্তি দেখে তখন হাসির রোল উঠেছে গোটা ফ্লাইটে।

[আরও পড়ুন: ভোট দিলেই মাল্টিপ্লেক্সে টিকিটে ছাড়! গুরুগ্রাম প্রশাসনের ‘উপহার’]
ওই মহিলাড় কাণ্ড দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ভাইরাল ভিডিওটিতে। এক নেটিজেন যেমন লিখেছেন, ওই মহিলা মনে হয় অন্য যাত্রীদের সঙ্গে বসে ঘুমোতে পারছিলেন না। অন্য আরেকজনের বক্তব্য, আমার মনে হয় উনি চাইছিলেন গোটা ওভারহেড বিন নিজের দখলে নিয়ে নিতে। অন্য একজন আবার বলেছেন, প্লেনটির যাত্রা একদমই আরামদায়ক ছিল না। তাই তিনি নিজের মতো করে আরামের ব্যবস্থা করে নিয়েছেন। তবে এই ভিডিও নজর ওই বিমান সংস্থারও। তারা ওই যাত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিয়েছে তা এখনও জানা যায়নি।
সর্বশেষ খবর
-
মারামারিতেও মেসির সতীর্থের শাস্তি মকুব ফিফার, ড্রেসিংরুমে অশান্তিতেই হার আর্জেন্টিনার?
-
প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ধরনায় আটক রাহুল-প্রিয়াঙ্কা, মন্দির মার্গ থানায় হাজির সোনিয়া
-
২০১১ সালের পর প্রথম! ২১ জুলাই সভামঞ্চে গরহাজির নেতাইয়ের শহিদ পরিবারগুলি
-
বিক্ষোভকারীরা লাঠি খাচ্ছেন, ‘আরশোলা’ মুখপাত্র খাচ্ছেন বার্গার! ভাইরাল ভিডিওয় মুখ পুড়ল ‘ককরোচে’র
-
‘দেশের তরুণরা অমর’, ‘ককরোচ’দের সমর্থনে বড় পদক্ষেপ হানি সিংয়ের, শো বাতিল আরমান মালিকের