সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স ৮৩ বছর। চোখ মুখে বয়সের ছাপ পষ্ট! তবে মনের বয়স? তা হার মানাবে যে কোনও তরুণীকেও। ১১৭ মিটার বাঞ্জি জাম্পিং দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে। ব্রিটিশ বৃদ্ধার কীর্তি ভাইরাল সোশাল মিডিয়ায়।
ওলেনা বাইকো। ইল্যান্ডের বাসিন্দা। ঘুরতে এসেছিলেন ঋষিকেশে। পৌঁছে যান সেখানকার জনপ্রিয় বাঞ্জি জাম্পিংয়ের স্পটে। অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু প্রথমে ওখানে কর্মীরাও হকচকিয়ে যান। এই বয়সে কী তাঁকে অনুমতি উচিত হবে। সবাইকে আশ্বস্ত করেন তিনি। বাঞ্জি জাম্পিংয়ে অংশ নেন। শুধু তাই প্রতিটি মুহূর্ত উদযাপন করতে দেখা যায় তাঁকে।
সেই ভাইরাল ভিডিওটে দেখা গিয়েছে, ঝাঁপ দেওয়ার আগে থেকেই খুশিতে লাফাছেন তিনি। ক্যামেরার দিকে তাকাতে বলা হলেও সেই দিকে বিশেষ কোনও ইচ্ছা দেখা যায়নি তার। ঝাঁপ দেওয়ার পর যেন তিনি ফিনিক্স পাখি। প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন তিনি। নতুন উড়তে শেখা পাখির মতো শরীর হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন তিনি। চোখে মুখেও ফুটে উঠেছে প্রসন্নতা।
এই ভিডিও দেখার পর নেট নাগরিকরা বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ। একজন লিখেছেন, ‘ঝাঁপ দেওয়ার পর বৃদ্ধা নিজের জগতেই ছিলেন। জীবনের প্রতিটা মুহূর্ত তিনি উপভোগ করেছেন। আমাদেরও তাই করা উচিত।” এক নেট নাগরিক লিখেছেন,”পাখির মতো বাতাসে ভাসছেন মহিলা। কত খুশি উনি।”
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!