শরীরে জড়ানো সাদা চাদর। দেখলেই চেনা যায়। রেলে সফর করলে এই চাদর সকলেই ব্যবহার করেন। কিন্তু তা বলে সেই চাদর গায়ে দিয়েই বাইরে! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে (যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল) শুরু হয়েছে চর্চা। এভাবে রেলের সম্পত্তি চুরি করে তা এভাবে বুক ঠুকে দেখানো যায়, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেকেই।
‘শিবম_ট্রাভেলস৬৩১১’ নামের এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, চাদর গায়ে দিয়েই একটি দোকানে গিয়েছেন তিন যুবক। চাদরের গায়ে লেখা ‘ওয়েস্টার্ন রেলওয়ে’ কথাটি দিব্যি পড়াও যাচ্ছে! তাঁদের যে ভিডিওয় তুলে রাখা হচ্ছে সেটাও অবশ্য বুঝতে পেরে যান ‘গুণধর’রা। একজনকে আড়চোখে ভয়ে ভয়ে তাকাতেও দেখা গিয়েছে ভিডিওয়। ক্যামেরাটি লোকগুলোর ওপর ফোকাস করার পর ভিডিও যিনি করছিলেন, সেই ব্যক্তিকে বলতে শোনা যায়, “দেখুন, এই তিনজন লোক ওয়েস্টার্ন রেলওয়ে থেকে চাদর চুরি করেছে এবং সেগুলো চুরি করার পর তারা বাজারে ঘুরে বেড়াচ্ছে।”
স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় দ্রুত। নানারকমের কটাক্ষ করতে দেখা গিয়েছে নেটিজেনদের। একজন লিখেছেন, ‘টিকিট কাটলে বেডশিট ফ্রি বুঝি?’ আবার আরেকজনের কটাক্ষ, ‘সত্যিই ভাই পশ্চিম রেলওয়ে লেখা চাদর চাপিয়ে ফেলেছে শরীরে। আর ভঙ্গি দেখো, যেন ফ্যাশন ব্র্যান্ড!’
আরও পড়ুন:
প্রসঙ্গত, ওই সময়ে এসি কোচ থেকে ১ কোটি ২৭ লাখেরও বেশি বিছানাপত্র ও আনুষঙ্গিক সামগ্রী (বেডরোল আইটেম) চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে ৪৬ লাখ ৫৪ হাজার ফেস টাওয়েল, ৪১ লাখ ১৩ হাজার চাদর, ২৩ লাখ ৫৯ হাজার বালিশের কভার, ১২ লাখ ৯৫ হাজার কম্বল এবং ২ লাখ ৭৬ হাজার বালিশ। এই তথ্যই নতুন করে মনে করাচ্ছে ভাইরাল ভিডিও। প্রশ্ন উঠছে, এবার কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তদের বিরুদ্ধে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস
-
‘ঘনিষ্ঠ মুহূর্তে ওর নতুন বয়ফ্রেন্ডের ফোন’, তারপর? পুরুলিয়া কাণ্ডে ফাঁস যুগলের শেষমুহূর্তের কথোপকথন!
-
‘আপনি বরখাস্ত’, পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের, মোদির প্রশংসায় পঞ্চমুখ