Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ২৪ জুন ২০২৬
Jharkhand

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, মিসাইল মিলছে ঝাড়খণ্ডে! সুবর্ণরেখার তীরে তীব্র আতঙ্ক, ব্যাপারটা কী?

এই নিয়ে দুই মাসে তিনটি মিসাইল বোমা উদ্ধার হল ঝাড়খণ্ডে। ভীত স্থানীয়রা সুবর্ণরেখা নদী এবং সংলগ্ন এলাকায় তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৯:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৬, ২০২৬, ১৯:১৪

options
link
যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে, মিসাইল মিলছে ঝাড়খণ্ডে! সুবর্ণরেখার তীরে তীব্র আতঙ্ক, ব্যাপারটা কী? zoom
সম্প্রতি পাওয়া মিসাইল বোমাটির ওজন আনুমানিক ২০০ কেজি।

যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে আর ঝাড়খণ্ড উদ্ধার হচ্ছে মিসাইল! এই নিয়ে হেমন্ত শোরেনের রাজ্যের সিংভূম জেলায় গত দুই মাসে তিনটি মিসাইল বোমা উদ্ধার হল। এবার বাহারাগোড়া থানার অন্তর্গত সুবর্ণরেখা নদীর কাছে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রশ্ন হল, কোথা থেকে আসছে মিসাইলগুলি? বিশেষজ্ঞদের দাবি, কার্যত মাটির নিচ থেকে বিপজ্জনক ইতিহাস বেরিয়ে আসতে শুরু করেছে। কারণ তাঁদের অনুমান, এই মিসাইল বোমাগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের।

পানিপোদা গ্রামের কয়েক জন জেলে অন্যদিনের মতোই সুবর্ণরেখায় মাঝ ধরতে বেরিয়ে ছিলেন। মাঝ নদীতে একটি বিরাটাকার ধাতব বস্তু দেখতে পান তাঁরা। কৌতূহলে সেটিকে টেনে নদীর পাড়ে তোলেন। এর পরেই বুঝতে পারেন জিনিসটি একটি মিসাইল। ঝুঁকি না নিয়ে খবর দেন স্থানীয় থানায়। বাহারাগোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং এলাকাবাসীদের নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিরাপত্তার স্বার্থে নদীর ধারে কড়া নজরদারি চালানো হচ্ছে। সম্ভাব্য বিপদ এড়াতে ঘটনাস্থলের আশপাশে সাধারণ মানুষের যাতায়াত সীমিত করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়দের বক্তব্য, মিসাইল বোমাটির ওজন আনুমানিক ২০০ কেজি বা তার বেশি। গত দুই মাসে এই নিয়ে তৃতীয় মিসাইল বোমা উদ্ধার হওয়ায় এলাকার মানুষ রীতিমতো আতঙ্কিত। এর আগে গত ১৭-১৮ মার্চের মধ্যে সুবর্ণরেখা তীরে একটি মিসাইল উদ্ধার হয়েছিল। মার্চের শেষ সপ্তাহে আরও একটি মিসাইল উদ্ধার হয়। যেগুলিকে ভারতীয় সেনার বোমা নিষ্ক্রিয়করণ দল নিরাপদে নিষ্ক্রিয় করে। বার বার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় চিন্তিত স্থানীয় বাসিন্দারা গোটা এলাকায় পূর্ণাঙ্গ তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন। ভবিষ্যতে কোনও দুর্ঘটনা এড়াতে নদী ও সংলগ্ন এলাকায় পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা চালানোর দাবি তুলেছেন তাঁরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.