Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
Viral Video

বিশ্বাসের কাছে হার যুক্তির! নর্মদায় ১১ হাজার লিটার দুধ ঢেলে পুজো, ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক

এই ঘটনায় নদীদূষণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীরা। জলে বিপুল পরিমাণ দুধ মেশায় জলের প্রাণীরা বিপদ পড়বে বলে দাবি তাদের। অনেকে বলছেন, এ দেশের অসংখ্য শিশু অপুষ্টিতে ভোগে, সেখানে এই বিলাসিতা মানা যায় না। কোনও কথাই শুনতে নারাজ বিশ্বাসীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১০, ২০২৬, ১৭:০৮

options
link
বিশ্বাসের কাছে হার যুক্তির! নর্মদায় ১১ হাজার লিটার দুধ ঢেলে পুজো, ভিডিও ভাইরাল হতেই তুঙ্গে বিতর্ক zoom
ভাইরাল ভিডিওটিতে একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান দেখা গিয়েছে।
Advertisement

বিশ্বাস আর যুক্তির দ্বন্দ্ব ভারতে সুপ্রাচীন। নতুন করে বিতর্কের সূত্রেপাত সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও সূত্রে। সেখানে দেখা গিয়েছে, মধ্যপ্রদেশে নর্মদা তীরে সাধু ও ভক্তদের ভিড়। বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে নদীতে কয়েক হাজার লিটার দুধ ঢালা হচ্ছে। ভক্তদের দাবি, ১১ হাজার লিটার দুধ ঢেলে পুজো হয়েছে। এই ঘটনায় নদীদূষণ নিয়ে প্রশ্ন তুলছেন পরিবেশ কর্মীরা। জলে বিপুল পরিমাণ দুধ মেশায় নদীতে থাকা প্রাণীদের বিপদ হবে বলেই দাবি তাদের। অনেকে বলছেন, এ দেশের অসংখ্য শিশু অপুষ্টিতে ভোগে। কোনও কথাই শুনতে নারাজ বিশ্বাসীরা।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, চৈত্র নবরাত্রির সময় সেহোর জেলার সাতদেব গ্রামের শ্রী দাদাজি দরবার পাতালেশ্বর মহাদেব মন্দিরের উদ্যোগে একটি বিরাট ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। স্থানীয়রা জানিয়েছেন, ১৮ মার্চ থেকে ৭ এপ্রিল, টানা ২১ দিন ধরে চলে ধর্মীয় উৎসব। ১২১ জন ভক্ত শিব মহাপূরাণ ও দুর্গামন্ত্র পাঠ করেন। মহাযজ্ঞে ৪১ টন ঘি ব্যবহার হয়।

Advertisement

ভাইরাল ভিডিওটিতে একটি বিশেষ আচার দেখা হয়েছে। যেখানে দেবতার প্রতি আনুষ্ঠানিক নিবেদনের অংশ হিসেবে নর্মদা নদীতে প্রায় ১১,০০০ লিটার দুধ ঢালা হয়েছে বলে দাবি। বিশেষ ধর্মীয় উৎসবের আয়োজক ও ভক্তরা এই কাজটিকে গভীর বিশ্বাসের সঙ্গে সমর্থন করেছেন।

পরিবেশকর্মীরা বলছেন, ওই পরিমাণ দুধ জলে ঢালা হলে ব্যাপক পরিমাণ ব্যাকটেরিয়া তৈরি হবে জলে। যা মানুষের জন্য তো বটেই, মাছ এবং অন্য জলজ প্রাণীদের জন্য বিশেষ ভাবে ক্ষতিকর। এইসঙ্গে অনেকে বলছেন, এই দুধ জলে না ঢেলে অভুক্ত বাচ্চাদের খাওয়ালে কাজে লাগত। দেশের অসংখ্য শিশু অপুষ্টিতে ভোগে। বিশ্বাসীরা অবশ্য কোনও কথাই মানতে নারাজ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.