সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝঞ্ঝাট ছাড়াই ইউটিউবে ভিডিও দেখতে সাবস্ক্রিপশন নেওয়ার প্ল্য়ান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুন খবর। সাবস্ক্রিপশন প্ল্যানে বদল আনার চিন্তাভাবনা করছে সংস্থা। আসতে চলেছে ২ জন শেয়ার করে দেখার মতো প্ল্য়ান। যা ফ্যামিলি প্ল্যানের থেকে সস্তা।
ব্যাপারটা ঠিক কী? জানা যাচ্ছে, এই ডবল শেয়ারিং প্ল্য়ানের সুবিধা পেতে দু’জনেরই বয়স হতে হবে কমপক্ষে ১৩ বছর। তাদের গুগল অ্যাকাউন্ট থাকবে হবে, একই ফ্যামিলি গ্রুপের সদস্য হতে হবে। প্রথম থেকেই ফ্যামিলি প্ল্য়ান রয়েছে ইউটিউব প্রিমিয়ামে। তার জন্য প্রতিমাসে গুনতে হয় ২৯৯ টাকা। এবার মাত্র ২১৯ টাকায় ২ জন পাবেন ইউটিউবের সাবস্ক্রিপশন। তবে তাদের একসঙ্গে থাকতে হবে। অর্থাৎ এই প্ল্যানের সুবিধা পেতে যুগল, ভাইবোন, বা নিদেনপক্ষে ফ্ল্যাটমেট হতেই হবে। সংস্থা সূত্রে খবর, কম খরচে পরিষেবা দিতেই এই প্ল্য়ান শুরুর চিন্তাভাবনা।
বর্তমানে ইউটিউব প্রিমিয়ামের একজনের প্ল্যানের খরচ ১৪৯ টাকা। স্টুডেন্টস প্ল্য়ানের দাম ৮৯ টাকা। ফ্যামিলি প্ল্যানের চার্জ ২৯৯ টাকা প্রতিমাসে। মিউজিক প্রিমিয়ামের ইন্ডিভিজুয়ালের দাম ১১৯ টাকা। ফ্যামিলি প্যাকের দাম ১৭৯। আর ছাত্রছাত্রীদের জন্য তা ৫৯ টাকা।
সর্বশেষ খবর
-
মুখ্যমন্ত্রী বিজয়ের মায়ের নামে ‘অশালীন’ মন্তব্য, তামিলনাড়ুর বিজেপি সভাপতির বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
পরিবারের মত ছিল না? বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন রোনাল্ডোর মা
-
ধন্যি পশুপ্রেম! মেরু ভাল্লুকের ঘুম ভাঙানোর খেসারত, দিতে হল ৫ লক্ষ জরিমানা
-
কাটবে শিল্পায়নের ‘খরা’! সোমে পুরুলিয়ায় ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের ভূমিপুজো, থাকবেন মুখ্যমন্ত্রী
-
বিমান বদলে তুরস্ক থেকে গোপনে পলায়ন! ‘নিজের নিরাপত্তার কথা ভাবুন’, ট্রাম্পকে খোঁচা ইরানের