হোয়াটসঅ্যাপ মানেই নতুন নতুন চমক। প্রায়ই ব্যবহারকারীদের জন্য নয়া ফিচার নিয়ে আসে জুকারবার্গের এই অ্যাপ। এবার বদল আসতে চলেছে স্টেটাস ফিচারে। এতদিন ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে নিজে থেকেই মুছে যেত স্টেটাস। এবার সেই ফিচারেই আসতে চলেছে বদল।
আট থেকে আশি, সকলেই এখন হোয়াটসঅ্যাপে মজে। নেহাত আড্ডার জন্য নয়, বর্তমানে যাবতীয় কাজের মাধ্যম হয়ে উঠেছে হোয়াটসঅ্যপ। ফলে অধিকাংশই ঘুম ভাঙা থেকে রাতে বিছানায় যাওয়া পর্যন্ত নজর রাখেন হোয়াটসঅ্যাপে। তবে শুধু কাজ বা আড্ডা নয়, নিজেদের বিশেষ মুহূর্ত পাঁচজনকে জানানোর ক্ষেত্রেও মাধ্যম সেই হোয়াটসঅ্যাপ। ঘুরতে গেলে, আনন্দে বা খুব খারাপে অনেকেই তা স্টেটাসে তুলে ধরেন। কিন্তু এক্ষেত্রে সমস্যা হল, স্টেটাস ২৪ ঘণ্টা পর মুছে যায়। ফলে চাইলেও সেই ছবি আর পাওয়া যায় না। সেই কারণেই এবার ইনস্টাগ্রামের মতো আর্কাইভ ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। অর্থাৎ এবার মুছে যাওয়ার পরও থেকে যাবে স্টেটাস। ইউজার চাইলেই তা অ্যাক্সেস করতে পারবেন।
আরও পড়ুন:
উল্লেখ্য, সম্প্রতি চ্যাটে বাবল ফিচার আনার কথা ঘোষণা করেছে হোয়াটসঅ্যাপ। আগামীতে হোয়াটসঅ্যাপে কোনও মেসেজ এলে বাবল আকারে স্ক্রিনে ভেসে উঠবে প্রেরকের ছবি ও অ্যাপের লোগো। অপশন থাকবে শর্টকাট রিপ্লাইয়ের। তাতে ক্লিক করলেই খুলে যাবে মিনি চ্যাট বক্স। ফলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারবেন। উল্লেখ্য, প্রথম থেকেই ফেসবুক মেসেঞ্জারে রয়েছে একটি বিশেষ ফিচার। তা হল বাবল। বিষয়টা কী? যে কোনও অ্যাপ ব্যবহারের সময় যদি মেসেঞ্জারে কোনও মেসেজ আসে তাহলে তা বাবল আকারে ফুটে ওঠে স্ক্রিনে। ব্যবহারকারী চাইলে অ্যাপে না ঢুকেই উত্তর দিতে পারেন।
সর্বশেষ খবর
-
রেজিনগরে ঋত শিবিরের প্রার্থী সফিউজ্জামান আবু তাহেরের ভাগ্নে? কী বলছেন এনসিপি সাংসদ?
-
গণেশ পুজোয় দেশি লুকে টিফানি, ট্রাম্পকন্যার সঙ্গে ছবি পোস্ট করে ‘সুন্দরী’ সম্বোধন সঞ্জয়ের
-
রোগী পিছু ফি ৮০০ টাকা, আটটি চেম্বার! সোনারপুরে গ্রেপ্তার ভুয়ো চিকিৎসক
-
‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’, মোদিকে বলিউডি বার্তা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, কী বললেন পুতিনকে?
-
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী চন্দ্রনাথ রথের মা হাসিরানিই! শুভেন্দুর সঙ্গে জমা দেবেন মনোনয়ন