সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেন, বাস হোক বা মেট্রো, হোয়াটসঅ্যাপ ছাড়া এক মুহূর্ত ভাবা যায় না। কারণ, প্রতিমুহূর্তে আসতে থাকে গুরুত্বপূর্ণ মেসেজ। তবে প্রবল ভিড়ের মধ্যে ফোন হাতে চ্যাটিং মাঝেমাঝে রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই সমস্যা এবার সমাধানের পথে। নিশ্চয়ই ভাবছেন ব্যাপারটা কী! চলুন জেনে নেওয়া যাক খুঁটিনাটি।
জানা গিয়েছে, অ্যাপল ওয়াচের জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ আনার চেষ্টায় জুকারবার্গের সংস্থা। ইতিমধ্যেই এনিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। জানা যাচ্ছে, এই গবেষণা সফল হলে শীঘ্রই অ্যাপেল ওয়াচে ব্যবহার করা যাবে হোয়াটসঅ্যাপ। চ্যাটিং, মেসেজে রিঅ্যাক্ট করা, ইমোজি পাঠানোর পাশাপাশি অডিও মেসেজও পাঠানো যাবে এই অ্যাপে। তবে হ্যাঁ, এর জন্য যে আইফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সেটির সঙ্গেই কানেক্ট করতে হবে ঘড়িটি। যদিও কতদিনে এই ফিচারের সুবিধা মিলবে তা এখনও স্পষ্ট করেনি সংস্থা।
প্রসঙ্গত, আট থেকে আশি সকলেই এখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কারণ, শুধু আড্ডার মধ্যে আর সীমাবদ্ধ নেই এই মেসেজিং অ্যাপ। পড়াশোনা থেকে অফিসের কাজ, যে কোনও ক্ষেত্রেই এখন ব্যবহৃত হয় হোয়াটসঅ্যাপ। পাশাপাশি দেশজুড়ে অনেকগুণ বেড়েছে আইওএস ব্যবহারকারীর সংস্থা। তাই নয়া এই ফিচার সেই সকল অ্যাপল ইউজারের মুখে হাসি ফোটাবে বলেই মনে করছে সংস্থা।
সর্বশেষ খবর
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার
-
পশ্চিমবঙ্গে আসছে বিনিয়োগের জোয়ার! আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
‘উৎসবের আমেজ নষ্ট করলে…’, হুঙ্কার যোগীর