মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে গ্যাস সংকট। ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সুরাহা দিতে বাজারে এল হাইড্রোজেন স্টোভ। বিশেষ এই স্টোভটিতে এলপিজি নয়, জ্বালানি হিসাবে ব্যবহিৃত হয় হাইড্রোজেন গ্যাস।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত স্টোভটিতে রান্না করার জন্য লাগে জল এবং সামান্য বিদ্যুৎ। স্টোভটির ভিতরে রয়েছে বিশেষ ইলেকট্রোলাইজার। স্টোভটির নির্দিষ্ট স্থানে জল দিয়ে যখন এটিকে চালু করা হয়, তখন এই ইলেকট্রোলাইজার সেই জলকে ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেনে পরিণত করে। এরপর স্টোভটির ভিতরে থাকা বিশেষ প্রযুক্তি হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এটাই হল জ্বালানি। ফলে স্টোভটি চালাতে আলাদা করে কোনও গ্যাসের প্রয়োজন হয় না।
আরও পড়ুন:
স্টোভটির সবচেয়ে বড় গুণ হল এটি পরিবেশবান্ধব। এলপিজি চালিত গ্যাসে রান্না করলে কার্বন নির্গত হয়। কিন্তু এই হাইড্রোজেন স্টোভে রান্না করলে শুধু মাত্র জলীয় বাস্প এবং অক্সিজেন নির্গত হয়। ফলে পরিবেশের কোনও ক্ষতি হয় না। বাড়ি এবং রেস্তরাঁ দুই ক্ষেত্রেই স্টোভটি ব্যবহারের জন্য উপযোগী। এটিতে বার্নারের সংখ্যা দু’টি। কিন্তু এই হাইড্রোজেন স্টোভের দাম কত? জানা যাচ্ছে, বিশেষ এই স্টোভটির মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। তাই অনেকের মতেই, এটি মধ্যবিত্তের নাগালের বাইরে। কিন্তু আগামী দিনে এই হাইড্রোজেন স্টোভ যে এলপিজি চালিত স্টোভের বিকল্প হতে পারে, সেটাও মানছেন তাঁরা।
সর্বশেষ খবর
-
‘স্বজনপোষণ মুক্ত’ টলিউড গড়তে রাজ্য সরকারের ‘১৮ দফা’, কী কী উদ্যোগ নেওয়া হল?
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু
-
‘নিরাপদে থাকুন…’, দেশের বিধ্বস্ত অবস্থা দেখে মন কাঁদছে নেপাল ক্রিকেটারদের