হিমালয় রক্ষার বার্তা ছড়িয়ে দিতে দেশের দশটি সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথে ঐতিহাসিক অভিযানের দ্বিতীয় পর্ব শেষ করলো ‘দ্য ম্যাজিকাল ফোর’। ১৯ মে দলটি দুর্গম ভূখণ্ড অতিক্রম করে দেশের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ ডংখা লা-তে পৌঁছয়। কিন্তু এই ‘দ্য ম্যাজিকাল ফোর’কী?
অ্যাডভেঞ্চার প্রিয় হিমালয়প্রেমী চারজনের একটি দল ‘দ্য ম্যাজিকাল ফোর’ নামে পরিচিত। ওই দলে রয়েছেন সিকিমের দৌড়বিদ ভূপেন্দ্র হ্যাং সুব্বা, অনুপ জে বানিয়া, বসন্ত প্রধান ও লভ বর্মন। দলটি ১৯ মে দুর্গম পাহাড়ি চড়াই-উতরাই অতিক্রম করে দেশের অন্যতম সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ ডংখা লা-তে পৌঁছে হিমালয় অভিযানের দ্বিতীয় পর্ব শেষ করে।
আরও পড়ুন:
‘সিকিম রাজ্য দিবস’ উদযাপনের অংশ হিসেবে চারদিনের এই অভিযান শুরু হয় ১৬ মে গ্যাংটক থেকে। সেনাবাহিনীর সহযোগিতায় দলটি অবিরাম বৃষ্টি, তুষারপাত, হিমশীতল তাপমাত্রা ও ঝোড়ো হাওয়ার সঙ্গে লড়াই করে গিরিপথটি অতিক্রম করে। ‘দ্য ম্যাজিকাল ফোর’-এর লক্ষ্য দেশের দশটি সর্বোচ্চ মোটরযান চলাচলযোগ্য গিরিপথ জয় করা। এর মধ্যে বিশ্বের সাতটি সর্বোচ্চ গিরিপথ রয়েছে। সিকিমে দ্বিতীয় পর্ব শেষ করে দলটি তৃতীয় পর্বের প্রস্তুতি শুরু করেছে। সেটি হিমালয় ও সমতলের সংযোগকারী কঠিন পথ দেরাদুন থেকে মানা পাস। ওই অভিযানের পর শুরু হবে চতুর্থ পর্ব লাদাখের সর্বোচ্চ গিরিপথগুলোর অন্যতম খারদুং-লা থেকে উমলিং-লা।
‘দ্য ম্যাজিকাল ফোর’-এর তরফে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, তাদের অভিযান নেহাতই অ্যাডভেঞ্চারের জন্য নয়। হিমালয়ের বাস্তুতন্ত্র, হিমবাহ রক্ষার বার্তা তুলে ধরাই অভিযানের মুখ্য উদ্দেশ্য। সিকিমে দলের তরফে ‘সুনাউলো আনি সমৃদ্ধ সিকিম’ অর্থাৎ সোনালী ও সমৃদ্ধ সিকিম-এর স্বপ্নকে তুলে ধরা হয়।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে ‘দ্য ম্যাজিকাল ফোর’কম অক্সিজেন স্তর ও উঁচু গিরিপথ অতিক্রম করে শ্রীনগর থেকে খারদুং-লা পর্যন্ত প্রথম অভিযান শেষ করে। হিমালয়ের বাস্তুতন্ত্র রক্ষার প্রচারের জন্য ওই অভিযান ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’-এ জায়গা করে নেয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ছাব্বিশ হাজার চাকরি বাতিল: যোগ্যদের মেয়াদ বৃদ্ধিতে সুপ্রিম কোর্টে এসএসসি ও পর্ষদ
-
ছেলেদের গালিগালাজে আপত্তি নেই, মেয়েরা বললেই সমস্যা কেন? মোদিকে প্রশ্ন রাহুলের, সঙ্গী বিতর্ক
-
‘লক্ষ্মীর ভাণ্ডারে’র দুর্নীতির ছায়া মহারাষ্ট্রে! ‘লড়কি বহিন’ প্রকল্পে অযোগ্যদের অ্যাকাউন্টে ৯ হাজার ৬০৫ কোটি
-
দেড়-দু’লাখেই ফায়ার সেফটি, লাইসেন্সও, নিউ মার্কেটে সিল হচ্ছে বেআইনি ৭০ হোটেল!
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের