সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্ল্যানের মূল্য মাত্র ১৮৯ টাকা। তাতেই রয়েছে আনলিমিডেট ফোনকল থেকে হাইস্পিড ডেটা। বাস্তবেই সস্তায় পুষ্টিকর রিলায়েন্স জিওর এই প্ল্যান। আমআদমির জন্য লোভনীয় এই প্ল্যান বাজারে এনে নতুন করে এয়ারটেল এবং ভোডাফোনের মতো কোম্পানিকে কঠিন প্রতিযোগিতায় ফেলে দিয়েছে জিও। ঠিক কী কী সুবিধা মিলবে এই প্ল্যানে?
রিলায়েন্স জিওর ওয়েবসাইটে বলা হয়েছে, প্ল্যানটি কার্যকর থাকবে ২৮ দিন। এতে মিলবে আনলিমিডটে কলের সুবিধা। গোটা দেশে রোমিং বিনামূল্যে। এছাড়াও ২ জিবি হাইস্পিড ডেটা এবং বিনামূল্য ৩০০ এসএমএস করার সুবিধা থাকছে। অন্য জিও প্ল্যানের মতোই এই প্ল্যানেও জিও টিভি এবং জিও ওআই ক্লাউড অ্যাপের সুবিধা পাবেন গ্রাহক। সংস্থার তরফে জানানো হয়েছে, এই প্ল্যানের মূল উদ্দেশ্য হল কম খরচে সারা মাস গ্রাহকের জিও সিমকে কার্যকর রাখা। জিওর ১৮৯-এর সমকক্ষ কোন প্ল্যান রয়েছে এয়ারটেলের? তাতে কী কী সুবিধা মেলে?
এয়ারটেলের সস্তার প্ল্যানের মূল্য ১৯৯ টাকা। ভ্যালিডিটি জিওর মতোই ২৮ দিন। এখনেও রয়েছে আনলিমিটেড ফোনকল। গোটা দেশে বিনামূল্যে রোমিং। দুই জিবি হাইস্পিড ডেটার সুবিধাও রয়েছে। এছাড়াও বিনামূল্য ৩০০ এসএমএস পাওয়া যায়। এয়ারটেল গ্রাহকদের পারপ্লেক্সিটি এআই অ্যাপের সাবস্ক্রিপশন দেয়। এছাড়াও এয়ারটেলের ১৯৫ টাকার একটি প্ল্যান রয়েছে। যেটির ভ্যালিডিটি ৯০ দিন। সঙ্গে ১৫ জিবি ডেটা রয়েছে। এছাড়াও এই প্ল্যানটির সঙ্গে বিনামূল্যে জিও হটস্টারের ৮০ দিনের সাবস্ক্রিপশন মেলে।
সর্বশেষ খবর
-
শান্তি বৈঠকেই ইরানি নেতাদের হত্যার ছক ইজরায়েলের! তেহরানকে সতর্ক করে আমেরিকা
-
অশোধিত তেলের দাম কমলেও এখনই সস্তা নয় পেট্রল-ডিজেল, সাফ কথা কেন্দ্রের
-
‘ব্রাজিলের ম্যাচটা চালাবে’, মৃত্যুর আগের মুহূর্তে বাবার কাছে শেষ আবদার রামকৃষ্ণ মিশন ছাত্রের
-
শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে? ৭২ ঘণ্টা আগে বিয়ের প্ল্যান শেয়ার করলেন আমির
-
বন্ধুর ‘প্রেতকথা’ চুরি করে সাফল্যের শিখরে! চ্যাট ফাঁসের পর নয়া বিতর্কে ইনফ্লুয়েন্সার গৌরব