সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমান সময়ে আট থেকে আশি সকলেই হোয়াটসঅ্য়াপে সরগর। একাধিক অফিশিয়াল কাজও হয় এই অ্যাপেই। বহু চাকরিজীবীকেই মোবাইলের পাশাপাশি অফিসে ডেস্কটপ বা ল্যাপটপে খোলা রাখতে হয় হোয়াটসঅ্যাপ। কিন্তু অনেক সময় এই অ্যাপ হ্যাকিংয়ের তথ্যও প্রকাশ্যে আসে। জানেন কীভাবে বুঝবেন আপনার হোয়াটসঅ্যাপটি হ্যাক হয়েছে বা অন্য কোনও ডিভাইসে খোলা রয়েছে কিনা।
জেনে নিন পদ্ধতি
১.প্রথমে নিজের ফোনে হোয়াটসঅ্যাপ খুলুন।
২.এবার ডানদিকে উপরে থ্রি ডট মেনুতে যান।
৩. সেখানে ক্লিক করলেই ভেসে উঠবে বেশ কয়েকটি অপশন।
৪. বেছে নিন লিংকড ডিভাইস অপশন।
৫.এতেই দেখতে পারবেন, কোন কোন ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ খোলা আছে।
৬. সেখানেই মিলবে লগ আউট অপশন। আপনার ইচ্ছে মতো যে কোনও ডিভাইস থেকে লগ আউট করতে পারেন হোয়াটসঅ্যাপ।
কীভাবে সেফ রাখবেন নিজের হোয়াটসঅ্য়াপ?
১. সেটিংসে গিয়ে অন করুন টু স্টেপ ভেরিফিকেশন।
২.কারও সঙ্গে হোয়াটসঅ্যাপ সংক্রান্ত কোনও ওটিপি শেয়ার করবেন না।
৩. যে ডিভাইসগুলো ব্যবহার করেন না সেগুলোতে অযথা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন না।
*ব্যস এই কয়েকটা কথা মাথায় রাখলেই নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন হোয়াটসঅ্যাপ।
সর্বশেষ খবর
-
নেপালে ‘জলদানবে’র হাঁ-মুখের সামনেও অটুট ‘গ্রিন হাউস’, ভাইরাল অক্ষত বাড়ির ভিডিও
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী