সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি, সকলেই শত ব্যস্ততার মাঝে সময় পেলেই নজর রাখেন সোশাল মিডিয়ায়। ৩০ সেকেন্ডের রিল নিমেষে ভালো করে দেয় মন। কিন্তু সমস্যাও রয়েছে। অনেক সময় কোনও রিল খুব ভালো লাগলেও পরে তা আর খুঁজে পাওয়া যায় না। মানে একবার স্ক্রল করে গেলে আর পুরনো রিলের হদিশ মেলে না। সেই সমস্যা সমাধানে এবার দারুন ফিচার নিয়ে হাজির Insagram।
ব্যাপারটা ঠিক কী? হয়তো মন দিয়ে কোনও রিল দেখছেন, আচমকা ফোন বা মেসেজ। ব্যাস, হারিয়ে যায় সেই রিল। কোনওভাবেই খুঁজে পাওয়া যায় না ওই রিল। ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরেই এই সমস্যা সমাধানের আর্জি জানাচ্ছিল। সংস্থার তরফে অ্যাডাম মোসেরি জানিয়েছে, সেদিক মাথায় রেখেই নয়া এক ফিচার এনেছে সংস্থা। যার নাম ‘Watch History’। তিনি বলেন, “আশা করা যাচ্ছে, আগে যা খুঁজে পেতেন না এবার তা খুঁজে পাবেন। এবং এটা আপনাদের জন্য খুব সহজ হবে।” অর্থাৎ এখন থেকে ইনস্টাগ্রামে থাকছে এমন এক ফিচার, যার মাধ্যমে আপনি যে যে ভিডিও দেখেছেন, তা খুঁজে পাবেন নিমেষেই। এই ফিচারের কথা ঘোষণা হতেই সোশাল মিডিয়ায় ইতিবাচক মন্তব্যের বন্যা।
কিন্তু কীভাবে দেখবেন ‘Watch History’?
১. প্রথমে অ্যাপটি খুলুন।
২. চলে যান সেটিংস অপশনে।
৩. এরপর ক্লিক করুন অ্যাকটিভিটিতে।
৪. সেখানেই পাবেন ‘Watch History’ অপশন।
সর্বশেষ খবর
-
শিক্ষক দিবসের ফিস্টে প্রধান শিক্ষককেই মার পড়ুয়াদের! ভিডিও ভাইরাল হতেই অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর
-
কোমরে শিকল, টেনে হিঁচড়ে হাঁটানো হল রাস্তায়! তালিবানি কায়দায় কিশোরীকে অত্যাচার বাংলাদেশে
-
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিধ্বংসী আগুন! বিপদ এড়াতে ছুটল দমকল, তারপর…
-
‘গেরুয়ার অপমানে শিকড়-সহ উপড়ে ফেলব’, যাদবপুরে দাঁড়িয়ে শপথ শুভেন্দুর
-
স্বাধীনতার ৭৯ বছরেও মেলেনি বিদ্যুৎ, বিধায়কের উদ্যোগে অবশেষে বৃদ্ধ দম্পতির ঘরে জ্বলল আলো