Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৫ আগস্ট ২০২৬
Caricatures

ফেসবুকজুড়ে কর্মক্ষেত্রের ক্যারিকেচার? ট্রেন্ডে গা ভাসাতে জেনে নিন তৈরির পদ্ধতি

এখনই বানিয়ে ফেলুন আপনিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৬:৫৫

options
link
ফেসবুকজুড়ে কর্মক্ষেত্রের ক্যারিকেচার? ট্রেন্ডে গা ভাসাতে জেনে নিন তৈরির পদ্ধতি zoom
ছবি চ্যাটজিপিটি দ্বারা নির্মিত।
Advertisement

ফেসবুক মানেই নতুন নতুন ট্রেন্ড। তাতে গা ভাসান আট থেকে আশি সকলেই। কখনও ঘিবলি, কখনও আবার বুড়ো বয়সের ছবি, কখনও আবার লাল শাড়ি পরা ছবির ঝড় ওঠে ওয়ালে। বর্তমানে ফেসবুক ফিডজুড়ে শুধুই কর্মক্ষেত্রের এআই ভার্সনের ছবি। ইতিমধ্যেই অনেকে এই ছবি বানিয়ে ফেলেছেন। আবার অনেকেই বুঝে উঠতে পারছেন না যে ঠিক কীভাবে এইরকম ছবি বানাতে হবে। চলুন আজ জেনে নেওয়া যাক এই ছবি তৈরির পদ্ধতি।

how to create your caricature on ChatGPT
ছবিটি চ্যাটজিপিটি ব্যবহার করে নির্মিত।

চ্যাটজিপিটিকে প্রম্পট দিলেই যে মনের মতো ছবি পাওয়া যায় তা সকলেরই জানা। বিগত দিনেও এআই ব্যবহার করে প্রচুর ছবি তৈরি করেছেন মনের মতো। কিন্তু ঠিক কোন প্রম্পটে কর্মক্ষেত্রের ক্যারিকেচার মিলবে তা বুঝে উঠতে পারছেন না অনেকেই। মাথায় রাখবেন, কী চাইছেন তা স্পষ্টভাষায় বলতে হবে ChatGPT-কে। ব্যস, তাহলেই কেল্লাফতে।

Advertisement
how to create your caricature
ছবিটি চ্যাটজিপিটি দ্বারা নির্মিত।

প্রথমে ChatGPT খুলুন। বামদিকে নিচে ‘+’ চিহ্নে গিয়ে নিজের ছবি আপলোড করুন। সেখানে লিখুন, ‘Create a caricature of my and my job based on everything you know about me.’ অর্থাৎ আপনার সম্পর্কে কৃত্রিম বুদ্ধিমত্তা যা জানে তার উপর ছবি তৈরি করা। এরপরই আপনি ঠিক কী কাজ করেন তা জানতে চাইবে চ্যাটজিপিটি। বেশ কিছু অপশনও দেবে। সেখানে নিজের প্রফেশন লিখে দিলেই কাজ শেষ। আপনার দাবি পূরণ করে ছবি তৈরি করে দেবে ChatGPT।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.