Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
Murgir Bhuna Khichudi

উফ কী শীত! মুরগির মাংসের ভুনা খিচুড়িতেই হোক পেটপুজো, রইল রেসিপি

ঝটপট বাড়িতে বানিয়ে নিন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২৪, ২১:০৯

options
link
উফ কী শীত! মুরগির মাংসের ভুনা খিচুড়িতেই হোক পেটপুজো, রইল রেসিপি zoom
মুরগির ভুনা খিচুড়ি
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খিচুড়ি হল বাঙালির এক ফ্যান্টাসি। এই পদ শুধু রসনার তৃপ্তি নয়, এ হল বাঙালির চিরন্তন ভালোবাসা, বাসনা। চালে-ডালে যে ফুটন্ত রসায়ণ তৈরি হয়, তাতে ফোড়ন পড়ে সে হয় অমৃত। সবজি হোক কিংবা ইলিশ, খিচুড়ি তো অনেক ধরণের খেয়েছেন, এবার জেনে নিন মুরগির মাংসের ভুনা খিচুড়ির রেসিপি।

উপকরণ-
পিয়াজ কুচি ৩ টেবিল চামচ
১০টি লবঙ্গ
২ টুকরো দারচিনি
৫ টি এলাচ
১ টি তেজপাতা
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ টেবিল চামচ
জিরেগুঁড়ো দেড় চা চামচ
হলুদগুঁড়ো ১ টেবিল চামচ
ধনেগুঁড়ো ১ চা চামচ
মুরগির মাংস
পোলাওয়ের চাল ৩ কাপ
মুসর ডাল ও মুগ ডাল দেড় কাপ
গোটা জিরে
কাঁচা লঙ্কা
নুন-চিনি

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রণালী-

একটি প্যানে ৩-৪ টেবিল চামচের মতো তেল দিয়ে গরম মশলা (১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরো দারুচিনি, তেজপাতা ১টি ) ফোড়ন দিন। এবার পিয়াজ কুঁচি দিয়ে ভেজে নেবেন। এতে ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা, দেড় চা চামচ জিরেগুঁড়ো, ১ টেবিল চামচের মতো হলুদগুঁড়ো, ১ চা চামচ ধনেগুঁড়া, দেড় চা চামচের মতো লঙ্কাগুঁড়ো দিয়ে কষিয়ে নেবেন। তেল ছেড়ে এলে স্বাদমতো নুন দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নেবেন।

এবার পোলাওয়ের চাল, মুসর ডাল ও মুগ ডাল (মুগ ডাল ভেজে নিতে হবে) দিয়ে ভেজে নেবেন। এরপর ৮ কাপ গরম জল এবং হাফ কাপ দুধ দিয়ে দেবেন। কিছুক্ষণ ঢেকে রাখবেন। এবার ৫-৬ টি কাঁচালঙ্কা দিয়ে ৪-৫ চা চামচ পরিমাণ ঘি দেবেন। খিচুরি আধঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন। সবশেষে আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেশন করুন মুরগির মাংসের ভুনা খিচুড়ি।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.