সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসাধনী সামগ্রী থেকে সবজি, নিমেষে হাতের নাগালে পেতে Blinkit-এর জুড়ি মেলা ভার। অর্ডারের ১০ মিনিটের মধ্যেই সামগ্রী পৌঁছে যায় ঘরে। তবে এতো রইল নিত্য প্রয়োজনীয় জিনিস। এবার এক বিশেষ পরিষেবা নিয়ে হাজির হল এই ই-কমার্স সংস্থা। এবার ১০ মিনিটেই বাড়ির সামনে হাজির হবে অ্যাম্বুল্যান্স। নেপথ্যে সেই Blinkit।
অ্যাপ ক্যাবের সঙ্গে এখন সকলেই পরিচিত। মূলত শহর ও শহরতলির বাসিন্দারা গন্তব্যে পৌঁছতে ভরসা রাখেন অ্যাপ ক্যাবেই। কিন্তু এক ক্লিকে অ্যাম্বুল্যান্স? নাহ, এহেন পরিষেবা মিলত না এতদিন। ফলে অনেক ক্ষেত্রে মুমুর্ষ রোগীকে হাসপাতালে পৌঁছতে নাজেহাল দশা হত পরিবারের। সেই কথা মাথায় রেখেই এবার অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়ে হাজির হল Blinkit। সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাপে বুকিংয়ের ১০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে অ্যাম্বুল্যান্স। তবে আপাতত এটা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বর্তমানে এই সুবিধা মিলছে শুধুমাত্র গুরুগ্রামে। তবে পরবর্তীতে সর্বত্র এই পরিষেবা মিলবে বলেই খবর। সংস্থার তরফে আলবিন্দার ধিন্দসা বলেন, আমজনরতার সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, অ্যাম্বুল্যান্সে প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীও থাকবেন।
কীভাবে বুকিং করবেন অ্যাম্বুল্যান্স? সংস্থার তরফে জানানো হয়েছে, Blinkit-এ প্রিন্ট অপশনের পাশেই থাকবে অ্যাম্বুল্যান্সের চিহ্ন। অ্যাপেই দেখা যাবে কটি অ্যাম্বুল্যান্স পরিষেবা দেওয়ার জন্য উপলব্ধ রয়েছে। সেখান থেকেই সরাসরি বুক করা যাবে, ঠিক যেভাবে অর্ডার করা যায় অন্যান্য সামগ্রী।
সর্বশেষ খবর
-
কলকাতায় আসার ঝঞ্ঝাট নেই, এবার চাকদহ থেকে সোজা শিলিগুড়ি! এসি বাস চালু এ সপ্তাহেই
-
ওয়ানডে বিশ্বকাপের দলে ঢুকতে কী করতে হবে? এবার ‘ব্রাত্য’ শামির জন্য এগিয়ে এলেন জাহির খান
-
স্বাধীনতা নিয়ে কুইজে সাভারকর সংক্রান্ত প্রশ্ন, সরগরম কেরল রাজনীতি, সাসপেন্ড শিক্ষক
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?